পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২১৫ মুসলিম দল নয়, বরং মুসলমানদের কতিপয় দল উল্লেখিত চিন্তাধারার বিপরীতে অপর একটি চিস্তা লালিত হয়ে থাকে যেখানে মনে করা হয় সংঘবদ্ধ কাজকর্ম আবশ্যক, কিন্তু এ ধরনের কাজ একটি দলের মধ্যেই থাকে এবং তারা ব্যতীত অপর দলগুলো বাতিল ও মিথ্যা নির্ভর । “কাজেই সত্যের পরে গোমরাহী ও বিভ্রান্তি ছাড়া আর কি বাকি আছে?” (সুরা ইউনুস, ১০: ৩২)। অন্য ভাষয় উল্লেখিত দল নিজেদের মনে করে থাকে যে তারা শুধু মাত্র “মুসলমানদের একটি দলই" বরং তারাই হচ্ছে একমাত্র “মুসলিম দল" । যেহেতু মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন থাকবে । আর যারা তাদের দলে প্রবেশ করবে না তারা মুসলিম জামায়াতের অন্তর্ভুক্ত হতে পারবে না। তারা মনে করে থাকে হাদিসে নববীতে যে সকল শব্দগুলো এসেছে, যেমন ‘জামায়াত’, “জমায়াতকে আকড়ে ধরা’ “জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া’ ইত্যাদি শুধুমাত্র তাদের দলের জন্যই প্রযোজ্য । এ ধরনের যুক্তি-প্রমাণ উপস্থাপন করা এবং শরিয়তের ভাষ্য থেকে নিজের পছন্দসই অর্থ বের করা মুসলিম উম্মাহর মধ্যে ফিতনা-ফাসাদের দ্বার উম্মুক্ত করে দিবে; কারণ এর মাধ্যমে শরিয়তের দলিল-প্রমাণগুলো অপাত্রে রাখা এবং ভুল স্থানে প্রয়োগ করা হয়। এদের মধ্যে এমনও রয়েছে যারা তাদের পছন্দসই কতিপয় মানদণ্ড দাড় করিয়ে সিদ্ধান্ত দিয়ে থাকে যে তারাই একমাত্র সত্যের উপর আছে এবং অন্যান্যরা সবাই সত্যকে পাশ কাটিয়ে চলছে। কতিপয় এমনও রয়েছে যারা চিন্তা-চেতনা, কাজ-কর্ম, আকিদা-বিশ্বাস ও আচার- আচরণ ইত্যাদির আলোকে একটি মাপকাঠি নির্ধারণ করে থাকে, যাতে এর মাধ্যমে তাদের পছন্দসই দলকে “সত্যপস্থী” হিসেবে এবং অন্যান্যদেরকে ‘বাতিল’ হিসেবে নির্ধারণ করা সম্ভব হয়। এটি এক ধরনের বাড়াবাড়ি ও অন্যয়, বিবেক-বুদ্ধির কাঠগড়ায় কখনো তা গ্রহণযোগ্য হতে পারে না। অনেকে এমনও রয়েছে যারা সময়ের দিক থেকে অগ্রগামীতাকে সত্য ও সঠিক হওয়ার মাপকাঠি হিসেবে বিবেচনা করে থাকে। সুতরাং বয়সে যে পুরাতন হবে সেই সত্যপস্থী হওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে । www.pathagar.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।