২১৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ ইসলামি আইনের মৌলিক একটি ধারা হচ্ছে “যা ব্যতীত কোনো আবশ্যক কাজ আঞ্জাম দেওয়া যায় না তাও আবশ্যক হয়ে পড়ে”। এ বিষয়ে দ্বিমত করার কোনো অবকাশ নেই যে, বর্তমান সময়ে ইসলামিক মিশনের কাজ চালিয়ে যাওয়া, মুসলিম উম্মাহর অস্তিত্বের হেফাজত করা এবং সর্বোপরি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ আল্াম দেওয়া এখানে ওখানে বিক্ষিপ্ত ও ব্যক্তিগত প্রচেষ্টা দ্বারা সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন সংঘবদ্ধ আয়োজন, যেখানে বিক্ষিপ্ত প্রচেষ্টা বিচ্ছিন্ন শক্তিগুলো একই কাতারে মিলিত হয়ে সারিবদ্ধভাবে সুনির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার চেষ্টায় মশগুল থাকবে। ইসলাম বিরোধী শিবিরের দিকে দৃষ্টিপাত করলে এ সংঘবদ্ধ আয়োজনের প্রয়োজনীয়তা ও গুরত আরো বেশি অনুধাবন করা সম্ভব হবে। বর্তমান সময়ে ইসলাম বিরোধী শক্তিগুলো আমাদের আয়োজনকে নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যে সম্মিলিত চক্রান্তে মেতে উঠেছে। তারা এখন বিক্ষিপ্তভাবে নয়, বরং শক্তিশালী বিভিন্ন ব্লকে এবং বড় বড় বিভিন্ন সংস্থায় পরিণত হয়ে আমাদের লক্ষ্য-উদ্দেশ্য বিরোধী কাজ করে যাচ্ছে। পার্থিব ও মানব সম্পদের এক বিশাল অংশ বর্তমানে তাদেরই করায়ত্তে রয়েছে, যা দিয়ে অতি সহজেই তারাই তাদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। এমতাবস্থায় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে কিভাবে আমরা সফলতা আশা করতে পারি? বর্তমান বিশ্ব পরিস্থিতি দাবি করছে আমরা যেন সম্মিলিতভাবে কাতারবন্দী হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের কাজ আজ্জাম দিয়ে যাই। “নিশ্চয় আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে কাতারবন্দী হয়ে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেওয়াল” (সুরা আস সফ, ৬১: ৪)। ভূখণ্ড উদ্ধারকল্পে এবং সর্বোপরি কালেমার পতাকা উড্ডীন রাখতে সংঘবদ্ধ তৎপরতা চালিয়ে যাওয়া একান্ত প্রয়োজন। এটি দ্বীন কর্তৃক আবশ্যকীয় এবং বাস্তবতার মৌলিক প্রয়োজন ও দাবিও বটে! আর সংঘবদ্ধ কাজ অর্থাৎ বিভিন্ন দল- উপদল, সংগঠন, সমিতি-সহংস্থা ইত্যাদির অস্তিত্ব লাভ, যারা উল্লেখিত আবশ্যকীয় কাজগুলো আল্ত্রাম দিয়ে যাবে । ২০ তিরমিজি, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। www.pathagar.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।