পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২১৩ ইসলামি সমাজ ও ইসলামি রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে এবং সম্ভাব্য ও শরিয়ত সম্মত সকল উপায়ে দ্বীনের কাজ আঞ্জাম দিয়ে যাবে । “ইসলামিক কাজে দল গঠন করা হারাম’ শীর্ষক দুঃসাহসিক ফতোয়া যে বিষয়টি এখানে লক্ষ্যণীয় এবং যার ব্যাপারে নীরব থাকা আদৌ সঠিক হবে না তা হচ্ছে ইসলামের পরিচয় বহনকারী এবং ইসলামের সাথে সম্পৃক্ততার দাবিদার কতিপয় ব্যক্তি বা জনগোষ্ঠী সর্বদা ইসলাম সম্পর্কিত কিছু অযৌক্তিক, অমূলক ও মিথ্যা চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি জনসম্মুখে প্রচার করে থাকে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ জাতীয় লোকদের থেকে যে ফায়সালা কিংবা ফতোয়া প্রচার হয়ে আসছে যে, কোনো দল গঠন করা কিংবা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকা ইসলামের দৃষ্টিতে হারাম এবং তা দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি বা বৈধতা দেওয়া হয়নি, তা যে দলই হোক না কেন এবং তা দল, সমিতি, সংস্থা ইত্যাদি যে পরিচয় বহন করুক না কেন। আল্লাহর দ্বীনের ব্যাপারে এটি আশ্বার্যজনক দুঃসাহসিকতা, শরিয়তের উপর যুক্তি- প্রমাণহীন আক্রমণ এবং আল্লাহ যা বৈধ করেছেন কোনো দলিল-প্রমাণ ব্যতিরেকে তা অবৈধকরণের পদক্ষেপ। মানুষের অভ্যাস, আচার-আচরণ এবং যাবতীয় লেনদেনের বিষয়াবলীতে মৌলিক বিধান হচ্ছে বৈধতা যতক্ষণ না অবৈধ প্রমাণিত হওয়ার সুস্পষ্ট কোনো দলিল-প্রমাণ পাওয়া যায়। আর দল গঠন করে বা সংঘবদ্ধভাবে ইসলামের কাজ চালিয়ে যাওয়াও এর অন্তর্ভুক্ত, সুতরাং তা অবৈধ হওয়ার কোনো যৌক্তিকতা নেই। বরং শরিয়তের মৌলিক দিকনির্দেশনার দাবি হচ্ছে এরূপ দল গঠন বা সংঘবদ্ধ তৎপরতা চালিয়ে যাওয়া । আল্লাহ তায়ালা ইরশাদ করেন “ন্যায় ও তাকওয়ার কাজে তোমরা পরস্পরে সহযোগিতা করো” (সুরা মায়েদা, ৫: ২), অন্যত্র ইরশাদ হয়েছে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না” (সুরা ইমরান, ৩: ১০৩)। রসুল সা. বলেন “মুমিন মুমিনের উদাহরণ প্রাচীর স্বরূপ, একে অপরের ভিতকে মজবুত করবে” “সংঘবদ্ধ জীবনেই রয়েছে আল্লাহর রহমত ও সহযোগিতা, যে ব্যক্তি দলচ্যুত জীবনযাপন করবে তার ধ্বংস অনিবার্য” ।২০ ৯» মুত্তাফাকুন আলাইহি, আবু মুসা থেকে বর্ণিত, তিরমিজি ও নাসায়িও এ হাদিস বর্ণনা করেন, দেখুন সহিহ জামে" সগীর (৬৬৫৪)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।