৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত্ব ও প্রয়োগ ইসলামের ইতিহাস থেকে দলিল-প্রমাণ ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় মুহাম্মদ সা. আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তীর জীবনের যাবতীয় চিন্তা ও শক্তি দিয়ে একটি খাঁটি ও নির্ভেজাল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন। তিনি তার দাওয়াতের জন্য এমন একটি ভূখণ্ড তৈরি করতে সচেষ্ট ছিলেন যেটা শুধুমাত্র মুসলমানদের ভূমি বলে পরিচিত হবে, যেখানে ইসলামের কর্তৃত্ব ব্যতীত অন্য কোনো কর্তৃত্ব থাকবে না। তাই তিনি নিজেকে সময় সুযোগমতো বিভিন্ন গোত্রের ও বিভিন্ন জনগোষ্ঠীর সামনে উপস্থাপন করতেন, তাদের সামনে ইসলামের বাণী পেশ করতেন, তাদেরকে আহবান করতেন তারা যেন কালেমার দাওয়াতে সাড়া দেয় এবং তার দাওয়াতের হেফাজতে এগিয়ে আসে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামীন আওস ও খাজরাজ গোত্র থেকে আনসারদেরকে তার দ্বীনের জন্য কবুল করেন। তাদের মধ্যে কালেমার বাণী প্রসার লাভ করার পর তাদের মধ্য থেকে নারী পুরুষের সমন্বয়ে ৭২ জনের একটি প্রতিনিধি দল হজ্জের মৌসুমে মক্কায় এসে মহানবির সা. হাতে এ মর্মে বাইয়াত গ্রহন করলো যে, তারা তাদের পরিবার ও জান-মালের মত নবিকে এবং নবির দাওয়াতকে হেফাতজ করবে । তারা নবির হাতে আনুগত্যের এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে শপথ গ্রহণ করল । মদিনায় একটি বৈশিষ্ট্যমপ্তিত ও সুন্দর সমাজের গোড়া পত্তনের মাধ্যমে পরবর্তীতে বিশ্ববাসীকে একটি সুন্দর, নিরাপদ, আদর্শিক ও অনুসরণীয় মুসলিম রাষ্ট্র উপহার দেওয়ার জন্যই মূলত মহানবি সা. স্বীয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনার পথে পাড়ি জমিয়েছিলেন। মদিনা ছিল ইসলামের আবাসভূমি এবং নব্য প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্রের কেন্দ্রভূমি যার নেতৃতে ছিলেন স্বয়ং মুহাম্মদ রসুলুল্লাহ সা.। তিনি ছিলেন মুসলমানদের নেতা ও রাষ্ট্রনায়ক, যেমনিভাবে তিনি ছিলেন নবি এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রেরিত রসুল। সদ্য প্রতিষ্ঠিত এ রাষ্ট্রকে হেফাজত ও এর ভিত্তি মজবুত করার জন্য এর সাথে অন্তর্ভুক্ত হওয়া, এ রাষ্ট্রের ছায়াতলে জীবন অতিবাহিত করা এবং এর পতাকাতলে জেহাদে অংশগ্রহণ করা সে সময়ের প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ ছিল। কাফির দুশমনদের ভূখণ্ড ত্যাগ করে ইসলামের ভূখণ্ডে হিজরত করা এবং মুমিন মুজাহিদদের সাথে মিলিত হওয়া ব্যতীত তখন কারো ঈমান পরিপূর্ণতা লাভ করত না। আল্লাহ তায়ালা বলেন: “যারা ঈমান এনেছে হিজরত করেনি তাদের সাথে মুসলমানদের সাথে সম্পর্ক নেই যতক্ষণ পর্যস্ত না তারা হিজরত করে” (সুরা www.pathagar.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।