২১২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ নিষেধ জারি করেননি; বরং তিনি যেরূপ ইজতেহাদ করেছেন তারাও ইজতেহাদ বৈপ্রবিক পরিবর্তন সাধিত হচ্ছে। সম্ভবত তিনি আজ পর্যন্ত বেচে থাকলে আমরা এখন যা চিন্তা-ভাবনা করছি তার সাথে তিনিও একাত্মতা পোষণ করতেন। শরিয়তের বিধি-বিধান স্থান, কাল ও পাত্রের ভিন্নতার আলোকে ভিন্ন হয়ে থাকে, বিশেষ করে তা যদি হয় রাজনৈতিক বিষয়াদিতে যেখানে পরিবর্তনের মাত্রা সবচেয়ে বেশি হয়ে থাকে। শহীদ হাসানুল বান্নাকে যারা চিনতেন তারা সবাই জানেন যে, তিনি চিন্তাধারার ক্ষেত্রে স্থবির ছিলেন না; বরং পরিবেশ-পরিস্থিতি ও উপযুক্ত দলিল-প্রমাণের আলোকে তিনি তার চিন্তাধারাকে হালনাগাদ (আপডেট) করে দিতেন। সেক্যুলারিজমের ধ্বজাধারীরা ইসলামি রাষ্ট্রের চিত্র অঙ্কন করে থাকে যে, এটি এমন একটি রাষ্ট্র যেখানে বিরোধীদের কোনো কণ্ঠ ধ্বনিত হবে না, বিরোধী কোনো মতামত বা চিন্তাধারা জীবনের আলো দেখতে পাবে না এবং ‘না’ বলতো দূরের কথা, ‘কেন’ বলে কোনো প্রশ্ন রাখতে পারে এরূপ কোনো দলের অস্তিত এ রাষ্ট্রের বরদাশত করা হবে না! কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামি রাষ্ট্রের ছায়ায় বিভিন্ন রকমের শক্তি এবং নানাবিধ দলের অস্তিত্ব সরবে বজায় থাকবে। সব কয়টি দলই ধর্ম হিসেবে ইসলামের ব্যাপারে ইতিবাচক এবং এর বিধি-বিধানের অনুগত থাকবে । কিন্তু দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, কর্মপদ্ধতি, কর্মসূচি এবং প্ল্যান-প্রোথাম ইত্যাদিতে সবাই ভিন্ন হতে পারে। কোনো দল যদি কোনো উপায়ে ক্ষমতার নাগাল পেয়ে থাকে তাহলে সে কি বাকি দলগুলোকে বেঁচে থাকার এবং তাদের কাজ-কর্ম চালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে, তাদেরকে জীবনের মঞ্চ থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে সচেষ্ট হবে? সঠিক চিন্তা এবং সু-বুদ্ধির কথা হচ্ছে এ সকল দলগুলো ময়দানে অবশ্যই সরব থাকবে, মানুষকে কল্যাণের দিকে আহবান করবে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করবে এবং আল্লাহ, তার রসুল, মুসলিম জাতির ইমাম এবং তাদের সর্বসাধারণ ইত্যাদির শুভাকাজ্জী হিসেবে কাজ করবে। রাষ্ট্র গঠনের পূর্বে বদলের অস্তিত্ব ইসলামের বিধি-বিধান পালনে সিদ্ধহস্ত একাধিক রাজনৈতিক শক্তি এবং বহুদলের অস্তিত্ব যদি ইসলামি রাষ্ট্রের ছত্রছায়ায় সঠিক ও সম্ভবপর হয় তাহলে ইসলামি রাষ্ট্র গঠনের পূর্বে তা অবশ্যই সঠিক ও সম্ভবপর হবে। সুতরাং ময়দানে একাধিক ইসলামিক দলের বর্তমান থাকাতে সমস্যার কিছু নেই যেখানে সবাই এঁক্যবদ্ধ হয়ে www.pathagar.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।