ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়ঃ ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২১১ নিয়ে তারা থেমে থাকে নি; তার বিরুদ্ধে তাদের তরবারি কোষযুক্ত হয়েছিল, তারা হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিল এবং তীর ও তীর অনুসারীদের রক্ত হালাল করে নিয়েছিল । এ ক্ষেত্রে তাদের দাবি ছিল তিনি কতিপয় ব্যক্তিকে আল্লাহর দ্বীনের মধ্যে ফায়সালাকারী হিসেবে গ্রহণ করেছিলেন, অথচ কুরআনের বাণী অনুযায়ী আল্লাহ ব্যতীত আর কারো ফায়সালা গ্রহণযোগ্য হতে পারে না : “হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তায়ালা” (সুরা ইউসুফ, ১২: ৪০)। হজরত আলী রা. তাদের এ বক্তব্য শোনার পর যে বাক্য দিয়ে তার উত্তর দিয়েছিলেন তা ইতিহাসের পাতায় এখনো স্মরণীয় হয়ে আছে, তিনি বলেছিলেন, বাস্তব ও সত্য কথা, কিন্তু অসৎ উদ্দেশ্যে তা গ্রহণ করা হয়েছে! তা সত্বেও তিনি তাদের অস্তিত্ব মিটিয়ে দেননি। তাদেরকে ধাওয়া করতে এবং বিতাড়িত করতে, যাতে তাদের কোনো চিহ্নও অবশিষ্ট না থাকে, এমনটি নির্দেশ দেননি । বরং তিনি সুস্পষ্ট কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন আমাদের কাছে তাদের তিনটি অধিকার পাওনা রয়েছে : আমরা তাদেরকে আল্লাহর ঘর তথা মসজিদ যেতে বাধা দিতে পারবো না, যুদ্ধলন্ধ সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করতে পারবো না এবং তাদের বিরুদ্ধে প্রথমে যুদ্ধ ঘোষণা করতে পারবো না। এরাই হচ্ছে খারেজি সম্প্রদায়, যারা সশস্ত্রভাবে বিরোধিতায় অবতীর্ণ হয়েছিল এবং এটি এমন শক্তি যার সাহসিকতা শেষ পর্যন্ত তার ধ্বংস ও পতনের পথ সুগম করেছিল। হাসানুল বান্না এবং একাধিক দলের অস্তিতৃ এ বিষয়টি আমারও জানা আছে যে শহীদ হাসানুল বান্না দলাদলি এবং ইসলামে একাধিক দলের অস্তিতৃকে অস্বীকার করেছিলেন। এটি ছিল তার নিজস্ব ইজতেহাদ তথা চিন্তা-ভাবনা, সে সময় তিনি দেখতে পাচ্ছিলেন যে, দুশমনের মোকাবিলায় উম্মাত শতধাবিভক্ত হয়ে যাচ্ছে, এমন কতিপয় দলের সৃষ্টি হয়েছিল যেগুলো কোনো বিশেষ লক্ষ্য-উদ্দেশ্য এবং সুনির্ধারিত কোনো কর্মপদ্ধতি নিয়ে একত্রিত হয়নি; বরং ব্যক্তি বিশেষের পেছনে সবাই একত্রিত হয়েছিল। বিভিন্ন দলের জনশক্তি ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে তিনি তার বিভিন্ন লেখায় বলেন, উপনিবেশই এদের পরস্পরের মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে এবং একজনকে অপরজনের বিরুদ্ধে দাড় করিয়েছে । আমাদের ইজতেহাদ ইমামের ইজতেহাদ থেকে ভিন্ন হতেই পারে, এতে অসুবিধার কোনো কারণ নেই । ইমাম তো তার পরবর্তী লোকদের ইজতিহাদের ব্যাপারে বিধি- www.pathagar.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।