ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২১০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্র ও প্রয়োগ জাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনত হয়। আর যে ব্যক্তি আল্লাহকে, তার রসুলকে সা. ও মুমিনদেরকে নিজের বন্ধু রূপে গ্রহণ করে তার জেনে রাখা দরকার, আল্লাহর দলই বিজয়ী হবে (সুরা মায়েদা, ৫: ৫৫-৫৬)। কোনো মুসলিম ব্যক্তি কোনো গোত্র, দল, মহাদেশ, সমিতি, সংস্থা এবং ইউনিয়ন ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকা দেশ ও রাষ্ট্রের সাথে তার সম্পৃক্ততা এবং এর প্রতি তার আনুগত্যের সাথে সাংঘর্ষিক ও ছন্বমুখর নয়। কারণ এ সকল সম্পৃক্ততা ও আনুগত্য মূলত মৌলিক সূত্রে গাথা, আর তা হচ্ছে আল্লাহ, তাঁর রসুল ও মুমিনদের প্রতি আনুগত্য । কিন্তু যে বিষয়টি এখানে জোরালোভাবে নিষেধ করা হয়েছে তা হচ্ছে মুমিনদের বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। ইরশাদ হচ্ছে “আর যেসব মুনাফিক ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে, এ “সুসংবাদটি' তাদেরকে জানিয়ে দাও । এরা কি মর্যাদা লাভের জন্য তাদের কাছে যায়? অথচ সমস্ত মর্যাদা একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত” (সুরা নিসা, ৪: ১৩৮- ১৩৯)। “হে ইমানদারণ! তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনকে বন্ধু হিসেবে গ্রহণ করো না” (সুরা যুমতাহিনা, ৬০: ১)। কোনো দলের মূলনীতি এবং দৃষ্টিভঙ্গি যদি এমন হয়ে থাকে যে, কোনো ব্যক্তি প্রতিটি কাজে তার দলের সমর্থন দিয়ে যাবে যদিও তা নিশ্চিতভাবে মিথ্যা হয় এবং এর বিপরীতে প্রতিটি কাজে সরকার ও রাষ্ট্রের বিরোধীতা করে যাবে যদিও তা নিশ্চিতভাবে সত্য হয়, এমনটি আমরা সমর্থন করি না। আমাদের কাছে এরূপ দলের স্বীকৃতি নেই এবং আমরা কাউকে এ জাতীয় আহ্বানও করি না। কোনো দলের গঠনতন্ত্র এরূপ হলে তা অবশ্যই পরিবর্তন করে এমন গঠনতন্ত্র তৈরি করতে হবে যা ইসলামি মূল্যবোধ, ব্যবস্থাপনা এবং বিধি-বিধানের সাথে সামঞ্জস্যশীল ও সঙ্গতিপূর্ণ হবে। হজরত আলী রা. কর্তৃক থারেজি সম্প্রদায়ের অস্তিত্বের স্বীকৃতি আমার যদি একটু পেছনে ফিরে আমাদের সমৃদ্ধ ইতিহাস-এঁতিহ্যের দিকে দৃষ্টিপাত যাদেরকে অনুসরণের ব্যাপারে এবং যাদের অনুসৃত কর্মনীতিকে আঁকড়ে ধরতে আমরা আর্দিষ্ট হয়েছি, তাহলে দেখব হজরত আলী রা. এমন একটি দলের অস্তিত্ব মেনে নিয়েছিলেন যারা তার রাজনীতি, পলিসি ও কর্মপদ্ধতির প্রবল বিরোধিতা করেছিল, এমনকি শেষ পর্যন্ত তাকে কুফরির অভিযোগে অভিযুক্ত করেছিল অথচ তিনি ছিলেন ইসলামের প্রথম সারির সন্তান। তাত্তিক ও চিন্তাগতভাবে এ অবস্থান www.pathagar.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।