ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২০৯ রয়েছে। মদ ও জুয়া সংক্রান্ত আল্লাহর বাণী “হে নবি (সা.) আপনি বলে দিন ওই দুটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে, কিন্তু তাদের উপকারিতার চেয়ে গোনাহ অনেক বেশি” (সুরা বাকারা, ২: ২১৯)। এক্ষেত্রে এটা হচ্ছে মৌলিক দলিল বা প্রমাণ । দ্বিতীয়ত: আমরা যা গ্রহণ করব তাতে আমাদের ধর্মীয় মূল্যবোধ, চারিত্রিক মাপকাঠি, শরিয়তের বিধি-বিধান ও ইতিহাস-এঁতিহ্যের আলোকে পরিবর্তন-পরিবর্ধন এবং যোজন-বিয়োজন করে নিতে হবে। অপরাপর জাতিগোষ্ঠীর কোনো বিধান বা কোনো ব্যবস্থাপনা ইত্যাদির পুরোটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, এখানে এমনটি ভাবার কোনো সুযোগ নেই এবং তা করতে আমরা বাধ্যও নই। যেমন সত্য-মিথ্যা যাচাই-বাচাই না করে অন্ধভাবে কোনো দলের পক্ষ অবলম্বন করা এবং জালিম কিংবা মজলুম সর্বাবস্থায় তাতে সহযোগিতা দিয়ে যাওয়া, যা ছিল জাহেলি যুগের প্রচলিত রীতি এবং জাহেলি যুগে আরবরা এ উক্তির বাহ্যিক ও স্বাভাবিক অর্থই গ্রহণ করত । কিন্তু রসুল সা. তার অর্থের মধ্যে পরিবর্তন করেন এবং এর অপর একটি ব্যাখ্যা দিয়ে আমাদেরকে তা গ্রহণ করতে বললেন। তা হচ্ছে মজলুমের সহযোগিতার বিষয়টিতো সুস্পষ্ট, কিন্তু জালিমকে সহযোগিতার অর্থ হচ্ছে, তা জুলুমের হাতকে থামিয়ে দেওয়া এবং তাকে জুলুম থেকে নিবৃত্ত করা, আর এভাবেই শয়তানের কুমন্ত্রণা এবং তার কু-প্রবৃত্তির বিরুদ্ধে তাকে সহযোগিতা করা হয়। আনুগত্য কার জন্য যে সকল সন্দেহাবলী এখানে ঘুরপাক খায় তার মধ্যে অপর একটি হচ্ছে যা বলা বিভক্ত করে ফেলে। একটি হচ্ছে তার পছন্দনীয় দলের প্রতি এবং অপরটি হচ্ছে রাষ্ট্রের প্রতি যার আনুগত্য করতে এবং যাকে সাহায্য-সহযোগিতা করতে সে শপথবদ্ধ। উপর্যুক্ত কথা তখনি সঠিক হবে যখন কোনো ব্যক্তি প্রতিটি কাজ-কর্মেই সরকার বা রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে থাকে এবং প্রতিটি বিষয়েই নিজের পছন্দনীয় দলের সমর্থন দিয়ে যায় । আমরা এ ধরনের কথার প্রবক্তা নই। একজন মুসলিমের আনুগত্য হবে মূলত আল্লাহ ও তার রসুল সা. এবং মুমিনদের দলের প্রতি। আল্লাহ তায়ালা ইরশাদ করেন “আসলে তোমাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ, তার রসুল এবং সেই ইমানদাররা যারা নামাজ কায়েম করে, www.pathagar.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।