২০৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ থাকে তোমরাও তাতে প্রবেশ করবে” । যেমনিভাবে এটি হাদিস শরিফে চিত্রায়িত হয়েছে। মূলত অমুসলিমদের অনুসরণের ব্যাপারে নিষিদ্ধ হচ্ছে যা একান্ত তাদের ধর্মীয় নিদর্শন, যার মাধ্যমে তাদের ধর্মীয় পরিচয় ফুটে ওঠে, এ জাতীয় বিষয়াবলীতে তাদের অনুসরণ থেকে সাবধান করা হয়েছে এবং এক্ষেত্রে তাদের দলভুক্ত হয়ে যাওয়ার ভয় দেখানো হয়েছে। যেমন খ্রিস্টানদের ক্রুশ ঝুলানো, অগ্নি উপাসকদের পৈতা বা ব্যান্ড বাধা ইত্যাদি । কিন্তু এছাড়া অন্যান্য বিষয়াবলী যেগুলো পরিবর্তনশীল জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং যেগুলো ইসলামি শরিয়তে নিষিদ্ধ নয় এ সকল ক্ষেত্রে তাদের অনুসরণে কোনো অসুবিধা নেই এবং এ জাতীয় কাজগুলো তারা করলেও মুসলমানরা তা করতে কোনো নিষেধাজ্ঞা নেই। হিকমাত তথা প্রজ্ঞাপূর্ণ কথা ও কাজ মুমিনের হারানো ধন, যেখানেই তা পাবে সেখান থেকেই সে তা কুড়িয়ে নিবে। রসুল সা. মদিনার চর্তুপাশ্বে পরিখা খনন করেছিলেন, অথচ আরবরা এ কৌশলের সাথে পরিচিত ছিল না, এটি ছিল মূলত পারসিকদের কৌশল । বলা হয়ে থাকে হজরত সালমান রা. এ বিষয়ে রসুলের সা. দৃষ্টি আকর্ষণ করেছিলেন। যখন রসুলকে সা. বলা হলো: রাজা-বাদশাহগণ সিলমোহর ব্যতীত কোনো চিঠি গ্রহণ করেন না তখন তিনি সা. সিল ব্যবহার করতে শুরু করলেন, যা দিয়ে তিনি বিভিন্ন চিঠি-পত্ৰ সিলমোহর করতেন। হজরত উমর রা. দেওয়ানী প্রথা ও খারাজের ব্যবস্থাপনা তাদের থেকে গ্রহণ করেন। হজরত মুয়াবিয়া রা. ডাকব্যবস্থা তাদের থেকে গ্রহণ করেন। পরবর্তীতে আরো অনেক ব্যবস্থাপনা অন্যান্য জাতিগোষ্ঠীর জীবনাচরণ থেকে গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বহুদলীয় রাজনীতি যদি পশ্চিমা গণতন্ত্র থেকে নেওয়া হয়ে থাকে তাহলে এতে সমস্যা বা ক্রটির কিছু থাকতে পারে না। তবে এখানে দু'টি শর্ত রয়েছে; প্রথমত: এতে আমাদের সত্যিকার কল্যাণ থাকতে হবে এবং তা অর্জন করতে গিয়ে যদি কিছু ক্ষতিও হয় তাতে কোনো অসুবিধা নেই। তবে অকল্যাণের তুলনায় কল্যাণের পাল্লা অবশ্যই ভারী হতে হবে; কারণ নিরেট বা সম্ভাব্য ক্ষতিকে এড়িয়ে অনুরূপ নিরেট বা সম্ভাব্য কল্যাণ অর্জনের মধ্যেই শরিয়তের বিধি-বিধানের মূল উদ্দেশ্য নিহিত www.pathagar.com
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।