ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২০৭ দলের মধ্যে থাকা একান্তই জরুরি । পারস্পরিক কোনো প্রকারের গালি-গালাজ কিংবা পরস্পরকে পথভ্রষ্ট ও কাফির ইত্যাদি কিছুই নয়; বরং হিকমাত, সৎ উপদেশ এবং উত্তম বিষয় নিয়ে মতবিরোধ ইত্যাদি মূলনীতিকে আকড়ে ধরে, শুভাকাজ্ী কণ্ঠে একে অপরকে ন্যায়ের, সবরের ও ভালো কাজের আদেশ-নিষেধ ও পরামর্শ দিয়ে যেতে হবে। এ জাতীয় সংখ্যাধিক্যতা বা মতবিরোধ কখনো পারস্পরিক বিচ্ছিন্নতা এবং শত্রুতার সূচনা করে না এবং এর ফলশ্রুতিতে উম্মাত একাধিক দলের বিভক্ত হয়ে একে অপরের রক্তপানে লিপ্ত হয়ে পড়ে না; বরং আকিদা-বিশ্বাসের দৃঢ়তা ও মুসলিম ভ্রাতৃত্বের ছত্রছায়ায় এ ধরনের সংখ্যাধিক্যতা ও মতবিরোধ হয়ে থাকে, যেখানে কোনো ভয় নেই, নেই কোনো দ্বন্ব-সংঘাতের আশঙ্কা; বরং -এটা হচ্ছে এক ধরনের স্বাভাবিক বাস্তবতা । ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে আমরা এ কথা বলছি এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও তাই বলব। এটি এমন একটি রাষ্ট্র যা মতবিরোধের জগতকে সংকীর্ণ করে দেয় না এবং অপরাপর সকল চিন্তাধারার কবরস্থ করার ফায়সালা দেয় না; কারণ দ্বিতীয় একটি শক্তিশালী চিন্তাধারার জন্ম নেওয়ার কারণে স্বাভাবিক মৃত্যু ব্যতীত কোনো চিস্তাধারাকে জোরপূর্বক ফাসির কানে ঝুলিয়ে স্তব্দ করে দেওয়া যায় না। সংখ্যাধিক্যতা আমদানিকৃত মূলনীতি এখানে অপর যে একটি সন্দেহ ঘুরপাক খায়, তা হচ্ছে বহুদলীয় রাজনীতি পশ্চিমা গণতন্ত্র থেকে আমদানিকৃত একটি মূলনীতি । এটি কোনো ইসলামিক মূলনীতি নয়, কিংবা নয় ইসলামিক মূলনীতি থেকে উৎসরিত কোন নীতি। অথচ আমাদেরকে অপর জাতির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে যাতে আমরা তা করতে গিয়ে নিজেদের পরিচয় ও ব্যক্তিসত্তা ভুলতে না বসি। “যে ব্যক্তি অপর কোনো জাতির অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হবে” । তাই আমাদের রাজনীতি, আমাদের চিন্তা-ভাবনা ইত্যাদিতে আমাদেরকে অপর জাতি থেকে স্বতন্ত্র হতে হবে। একটু একটু অনুসরণ করতে গিয়ে আমরা যাতে নিজেদেরকে হারিয়ে না ফেলি, এ বিষয়ে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে । এ সন্দেহের অপনোদনে আমরা বলব আমাদেরকে যা থেকে সাবধান করা হয়েছে এবং যা করতে নিষেধ করা হয়েছে তা হচ্ছে অপরের অন্ধ অনুসরণ, যাতে আমরা অপরের তলপিবাহক ও আজ্ঞাবাহ পরিণত না হয় পড়ি, যে শুধু অনুসরণ করতেই জানে অথচ তাকে কখনো অনুসরণ করা হয় না এবং সকল কিছুতে যে অপরের পেছনে চলতে অভ্যস্ত হয়ে পড়ে “এমনকি তারা যদি গুই সাপের গুহায় প্রবেশ করে www.pathagar.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।