ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২০৬ ইসলামি রাষ্্রব্যবস্থা: তত ও প্রয়োগ কারণে স্থান, কাল ও পাত্র ভেদে যখন যা প্রযোজ্য সে আলোকেই পরবর্তী ইমামগণ ইজতিহাদ করার সুযোগ পেয়েছেন। মতবিরোধের রহমত বলতে অনেকেই জ্ঞান-বিজ্ঞান, কাজ-কর্ম ও পেশা নির্বাচনের ক্ষেত্রে মানুষের মেজাজের ভিন্নতাকেই নির্দেশ করেছেন; কারণ এর মাধ্যমে মানব সমাজের বিভিন্ন প্রকারের প্রয়োজনে সাড়া দেওয়া সম্ভবপর হয়ে ওঠে। কুরআনে মানুষের বর্ণ ও ভাষার ভিন্নতাকে সৃষ্টিকুলের মধ্যে কুদরতের এক মহানিদর্শন হিসেবে বিবেচনা করা হয়েছে, যা একমাত্র জ্ঞানবানদের পক্ষেই অনুধাবন করা সম্ভব। ইরশাদ হয়েছে “আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের পার্থক্য। অবশ্যই তার মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানবানদের জন্য” (সুরা রূম, ৩০: ২২)। সুতরাং সকল প্রকারের মতবিরোধ খারাপ বা নিন্দনীয় নয়; বরং এখানে দু'ধরনের মতবিরোধ রয়েছে। বৈচিত্রময়ী মতবিরোধ (যা একে অপরের সাথে সাংঘর্ষিক নয়) এবং বিপরীতধর্ম মতবিরোধ (যো পরস্পরে সাংঘর্ষিক), এরমধ্যে প্রথমটি নন্দিত এবং অপরটি নিন্দিত ।১৮ ইসলামিক দলের সংখ্যাধিক্যতা বিভিন্ন বই-পুস্তক ও আলোচনায় আমি বারংবার এটি বুঝাতে চেষ্টা করেছি যে, যেহেতু চিন্তাধারা, কর্মপদ্ধতি ও লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা এবং পারস্পরিক আস্থা- বিশ্বাসের ঘাটতি থাকার কারণে ইসলামিক দলগুলোর মধ্যে একতা অনেকটা অসম্ভব, তাই কর্মক্ষেত্রে একাধিক ইসলামিক দলের অস্তিত্ব মেনে নিতে কোনো অসুবিধা নেই। তবে এ সংখ্যাধিক্যতা হবে বৈচিত্রময়ী ও বিভিন্ন প্রকারের, অর্থাৎ এটি পরস্পরের সাথে সাংঘর্ষিক ও ঘন্বমুখর হবে না। মৌলিক ইস্যুগুলোতে যেখানে ইসলামি আকিদা-বিশ্বীস ও চিন্তাধারা, ইসলামি শরিয়াহ এবং মুসলিম উম্মাহ ইত্যাদি অস্তিত্বের বিষয় থাকবে এবং এগুলোর বাচা-মরার প্রশ্ন থাকবে সেখানে প্রত্যেকটি করে যেতে হবে। সর্বোপরি, পরস্পরের প্রতি সুধারণা পোষণ করা এবং অপরের সমস্যা ও ওজর- আপত্তি কবুল করে নেওয়া ইত্যাদি মহৎ গুণাবলীর অন্যতম প্রতিটি ইসলামিক ৯ দেখুন : আমাদের রচনা : “নন্দিত মতবিরোধ এবং নিন্দিত মতানৈক্যের মাঝে ইসলামিক পুনর্জাগরণ”, দারুল ওয়াফা থেকে মুদ্রিত । www.pathagar.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।