পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২০৫ ইসলামে আবশ্যক করা হয়েছে এবং এক ঈমানের সমতুল্য বলে বিবেচনা করা হয়েছে যেমনিভাবে মতানৈক্য লিপ্ত হওয়া বা ছন্দ-সংগ্ামের পথে চলাকে কুফরি এবং জাহেলিয়াতের পথ হিসেবে চিহিন্ত করা হয়েছে। ধরো এবং দলাদলি করো না” (সুরা আলে ইমরান, ৩: ১০৩)। অপর আয়াতে ইরশাদ হয়েছে “তোমরা তাদের মতো হয়ে যেয়ো না, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট ও প্রকাশ্য হিদায়াত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে, যারা এ নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে” (সুরা আলে ইমরান, ৩: ১০৫)। হাদিস শরিফে এসেছে “তোমরা মতবিরোধে লিপ্ত হয়ো না, তোমাদের পূর্ববর্তী জাতি-গোষ্ঠী মতবিরোধে লিপ্ত হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে” ।** এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, তা হচ্ছে সংখ্যাধিক্যতা বা একাধিক দল সর্বদা নিশ্চিত মতবিরোধ বা ছন্দ-সংগ্রামকে আহবান করে না। যেমনিভাবে কোনো কোনো মতবিরোধ বা মতানৈক্য নিন্দিত নয় । যেমন মতের অনৈক্য যা ইজতিহাদ তথা চিন্তা-ভাবনার ভিন্নতার কারণে হয়ে থাকে । তাই দেখা যায় সাহাবায়ে কেরামগণ অনেক খুঁটিনাটি বিষয়ে মতবিরোধ করেছেন; কিন্তু তা সত্বেও তাদের একতার মধ্যে সামান্যতমও ফাটল ধরেনি । শুধু একটি নয়; বরং স্বয়ং নবির সা. উপস্থিতিতে কোনো কোনো বিষয়ে তারা মতবিরোধ করেছেন, যেমন বনী কুরাইজা যাওয়ার পথে আসরের নামাজ সংক্রান্ত ঘটনা এক্ষেত্রে প্রসিদ্ধ ও উল্লেখযোগ্য । অপর দিকে রসুল সা. মতবিরোধে লিপ্ত কোনো দলকেই কোনো প্রকার নিন্দাবাদ জ্ঞাপন করেননি । কতিপয় সাহাবায়ে কেরাম এ ধরনের মতবিরোধকে রহমত স্বরূপ বিবেচনা করেছেন, যা শরিয়তের বিধি-বিধান পালনের ক্ষেত্রে উম্মতের জন্য প্রশস্ততা ও সহজ-সরলতাকে নিশ্চিত করতে সক্ষম হয়েছে। তাই বলা হয়ে থাকে “আমার উম্মতের মতবিরোধ রহমতন্বরূপ”, আর এর ভিত্তিতেই রচিত হয়েছে “ইমামদের মতবিরোধেই রয়েছে উম্মতের জন্য রহমত” শীর্ষক গ্রন্থ । খলিফাতুর রাশেদ হজরত উমর ইবনে আব্দুল আজীজ সম্পর্কে বর্ণিত আছে, সাহাবায়ে কেরামের মতবিরোধ বন্ধ হয়ে যাক এমনটি তিনি কখনো কামনা করতেন না; কারণ তাদের মতবিরোধ পরবর্তী ইমামদের ইজতিহাদের ক্ষেত্রে প্রশস্ততা, সহজ-সরলতা ও গতিশীলতা এনে দিয়েছে । কোনো বিষয়ে একাধিক মত থাকার ১* মুস্তাফাকুন আলাইহি । www.pathagar.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।