ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২০৪ ইসলামি রাষ্ট্ব্যবস্থাঃ তত্ত ও প্রয়োগ থাকবে, পররাষ্ট্রনীতির মূল হচ্ছে দ্বন্দ ও যুদ্ধ, যুদ্ধ ঘোষণা করা কিংবা যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার অধিকার একমাত্র খলিফা বা সরকার প্রধানের রয়েছে ইত্যাদি বিভিন্ন ধরনের চিন্তা-ভাবনা ও কর্মনীতি যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক দিক থেকে শুরু করে জীবনের প্রতিটি দিককে ফিরে আছে। এছাড়াও কখনো তৃতীয় অপর একটি দলের অস্তিত খুঁজে পাওয়া যাবে যারা প্রথম দলের সাথেও নয়, দ্বিতীয় দলের সাথেও নয়; বরং এরা কতিপয় বিষয়ে প্রথম দলের সাথে আবার কিছু বিষয়ে দ্বিতীয় দলের সাথে একাত্মতা পোষণ করে থাকে। এ সকল দলের মধ্যে কোনো একটি দল যদি বিজয় লাভ করে এবং ক্ষমতার বাগডোর যদি তাদের হাতে আসে তাহলে কি এরা অপর দলগুলোর অস্তিত মুছে দিবে এবং শুধুমাত্র ক্ষমতার মালিক হওয়ার কারণে কি তারা অপর দলগুলোর চিন্তাধারা ও মূলনীতিগুলোকে মাটি চাপা দিয়ে দিবে? শুধুমাত্র ক্ষমতা অর্জনই কি এ সকল চিন্তাধারার অস্তিত্বের রক্ষাকবচ? আবার ক্ষমতা হারানোই কি এগুলোর ধ্বংসের কারণ? সঠিক সিদ্ধান্ত ও চিন্তা-ভাবনা বলে না; বরং প্রতিটি আদর্শ ও চিন্তাধারার বেঁচে থাকার এবং নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে যতক্ষণ না তাদের সাথে যৌক্তিক কারণ ও উল্লেখযোগ্য ভিত্তি থাকবে এবং তাদের সহযোগী থাকবে যারা তাদেরকে সমর্থন দিয়ে যাবে । বহুদল হচ্ছে রাজনৈতিক ময়দানের একাধিক মাজহাবতুল্য এবং মাজহাব হচ্ছে ফিক্হ'র ময়দানের বহুদলতুল্য রাজনৈতিক ময়দানে আমরা ওই সকল বিষয়াবলীর অনুপস্থিতি কামনা করছি যেগুলোর অনুপস্থিতি আমরা ফিক্হ*র ময়দানেও কামনা করে থাকি অন্ধ অনুসরণ, যুক্তিহীন পক্ষপাতিত্ব এবং নেতৃস্থানীয় কোনো কোনো ব্যক্তিতৃকে নবিদের ন্যায় পবিব্রজ্ঞান মনে করা, আর এটাই হচ্ছে যাবতীয় অনিষ্টতা ও ফিতনা-ফাসাদের মূল কারণ। তাই এ বিষয়ে অনুষ্ঠিত বিভিন্ন সভা-সেমিনার ও আলাপ-আলোচনায় আমি বলে থাকি: বহুদল হচ্ছে রাজনৈতিক ময়দানের একাধিক মাজহাবতুল্য, যেষনিভাবে মাজহাব হচ্ছে ফিক্হ'র ময়দানের বহুদলতুল্য! সংখ্যাধিক্যতা ও মতানৈক্য এখানে সবাই যে সন্দেহ ও সংশয়ের আবর্তে ঘুরপাক খেয়ে থাকে তা হচ্ছে যে “সংখ্যাধিক্যতা, অথবা ‘বহুদলীয়’ মূলনীতি একতা বা এঁক্যবদ্ধতার বিপরীত যা www.pathagar.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।