ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২০৩ এর প্রতিষ্ঠানের ছাত্র। তারা মনে করে এখানকার সমাধানগুলো তুলনামূলকভাবে অপরের তুলনায় বিশুদ্ধতার অধিক নিকটবর্তী এবং অধিক সুপথপ্রাপ্ত। তারা রাজনীতির ময়দানের আদর্শিক দলের ন্যায় যার অনুসারীরা এ ধরনের মূলনীতির উপর এক প্রাটফর্মে মিলিত হয়েছে, এবং এ দল অপরের তুলনায় অধিকতর পছন্দনীয় ও উত্তম, এ ধরনের আস্থা-বিশ্বাসকে সামনে রেখেই তারা এ দলকে সহযোগিতা দিয়ে যাচ্ছে, যদিও এর দ্বারা অপর দলগুলো বাতিল বা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এমনটি মনে করা হয় না। এ জাতীয় দল মূলত রাজনীতির মাজহাব, এর রয়েছে নিজস্ব দর্শন, মূলনীতি এবং স্বীয় কর্মপদ্ধতি যা ইসলামের প্রশস্ত ময়দান থেকে চয়নকৃত। দলের সদস্যবৃন্দ ফিকৃহি মাজহাবের অনুসারীদের মত, প্রত্যেকেই তার কাছে অধিকতর বিশুদ্ধ এবং অপরটির তুলনায় অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়টিকে সমর্থন দিয়ে যাবে। কখনো একদল মানুষ একই প্রাটফর্মে মিলিত হয় যারা মনে করে থাকে যে, শুরার সিদ্ধান্ত মেনে চলা আবশ্যক, খলিফা বা রাষ্ট্রপ্রধান জনসাধারণের ভোটে নির্বাচিত হতে হবে, রাষ্ট্রপতির সময়সীমা নির্ধারিত থাকবে, সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর পুনরায় নির্বাচন হতে হবে, মানুষের সন্তষ্টিতে নির্বাচনের মাধ্যমে শুরার সদস্য নির্বাচন করতে হবে, মহিলাদেরও নির্বাচনে অংশগ্রহণ এবং পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য প্রার্থী হওয়ার অধিকার রয়েছে, পণ্য-দ্রব্যের মূল্য নির্ধারণ, ঘর-বাড়ি, বাস্ত-ভিটে ভাড়ায় খাটানো, শ্রমিকদের মজুরি নিশ্চিতকরণ এবং ব্যবসায়ী লাভের অঙ্ক নির্ধারণ ইত্যাদিতে সরকারের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে। চাষাবাদযোগ্য জমি ভাড়ায় নয়; বরং বর্গা চাষের চুক্তিতে ছেড়ে দিতে হবে, মানুষের ধন সম্পদে জাকাত ছাড়াও আরো দারিদ্র বিমোচন ইত্যাদির নিমিত্তে ট্যাক্স আদায় করে থাকে যা মুসলিম থেকে নেওয়া জাকাততুল্য, তাহলে তাদের জন্য নির্ধারিত জিযিয়া করা এর বিপরীতে অপর এক দল দ্বিতীয় একটি প্লাটফর্মে মিলিত হয় যারা “রক্ষণশীল" নামে পরিচিত এবং যারা উপরোল্লিখিত দলকে 'প্রগতিবাদ' বা সংস্কারপন্থী বলে নামকরণ করে থাকে । এ দলের সদস্যবৃন্দ যে সকল মূলনীতির ভিত্তিতে মিলিত হয়ে থাকে তা হচ্ছে শুরার সিদ্ধান্ত আবশ্যক নয়; বরং তা দিকনির্দেশক মাত্র, রাষ্ট্রপ্রধান নির্বাচনের মাধ্যমে নয়; বরং নীতি নির্ধারকরাই তা মনোনয়ন করবে এবং তার সময়সীমা আমরণ বলবৎ থাকবে, অপরদিকে রাষ্ট্রপ্রধানই নীতিনির্ধারক ও কার্যনির্বাহী সদস্য নির্ধারণ করবে! নির্বাচন শরিয়তসম্মত কোনো পদ্ধতি নয়, মহিলাদের ভোট দেওয়ার কিংবা দেওয়ার কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই । অর্থনীতি তার নিজস্ব স্বাধীন গতিতে চলবে, ব্যক্তিমালিকানা নিঃশর্ত www.pathagar.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।