ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুতৃ ৫ যে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে । যদি এ ধরনের শাসন পাওয়া না যায় তাহলে মুসলমানই গুনাহগার হবে যতক্ষণ পর্যন্ত কাজ্ফিত আনুগত্যের শপথ এবং ইসলামি শাসন প্রতিষ্ঠিত না হয়। এমতাবস্থায় দু'টি কাজ মানুষকে এ গুনাহ থেকে বাচাতে পারে : একটি হচ্ছে: ইসলামি ব্যবস্থার বিপরীত পরিচালিত এ শাসনকার্য ঘৃণা ও অপছন্দ করতে হবে: যদিও তা অন্তর দিয়ে হয়। অপরটি হচ্ছেং এ অবস্থার পরিবর্তন করে একটি শক্তিশালী ইসলামি শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর এ ক্ষেত্রে বিছিন্নভাবে ব্যক্তিগত প্রচেষ্টা কোন ফল বয়ে আনতে সক্ষম হবে না; বরং এই পথের পথিক সবাইকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । মুমিনরা তো একটি ভবনের মতো, যার একাংশ তার অপর অংশকে শক্তিশালী করে। ইসলামের শাসন ব্যবস্থা হলো: খেলাফত, ইমামত, বিচার ব্যবস্থা, শাসকগোষ্ঠীর গুণাবলী এবং জনগণের ওপর তাদের আনুগত্যের অধিকার, ন্যায়ের কাজে তাদের সহযোগিতা করা, তাদের কল্যাণ কামনা করা এবং পছন্দ-অপছন্দ সর্বাস্থায় আনুগত্যের লাগাম ধরে রাখা, শাসকগোষ্ঠীর কাজের ওপর ধৈর্য ধারণ করা এবং এ ধৈর্যের সীমা, শাসকের কাজ ও দায়িত্ব নির্ধারণ । যেমন : আল্লাহর আইন প্রতিষ্ঠা, জনগণের অধিকার সংরক্ষণ, চিন্তাশীল বুদ্ধিজীবী ব্যক্তিবর্গের পরামর্শ গ্রহণ, বিশ্বস্ত ও উপযুক্ত ব্যক্তিবর্গকে দায়িত অর্পণ, সালাত কায়েম, যাকাত উসুল করা, সৎ কাজের আদেশদান এবং অসৎ কাজ থেকে বারণ করা ইত্যাদি শাসনকার্য ও রাষ্ট্র পরিচালনার যাবতীয় বিস্তারিত বিধি-বিধান সম্বলিত বহু বিশুদ্ধ হাদিস রসুল সা. থেকে বর্ণিত হয়েছে। তাই এ কারণেই আমরা দেখে থাকি শাসনকার্য ও রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিধি- বিধান আকীদা ও ইসলামের মূল বিষয়বস্তু সম্বলিত গ্রন্থে স্থান পেয়েছে, যেমনিভাবে তা ফিক্হর গ্রন্থাবলীতে স্থান পেয়েছে। তেমনিভাবে আমরা সাংবিধানিক, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ও রাজনৈতিক বিধি-বিধানসহ ইসলামের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিভাগের ওপর লিখিত বিশেষ গ্রন্থাবলীও পেয়ে থাকি। যেমন : মাওয়ারদী এবং ইয়া'লা রচিত “আহকামুস সুলতানিয়্যাহ', ইমামুল হারামাইন রচিত “আল রচিত “তাহরীরুল আহাকাম', ইমাম আবু ইউসুফ ও ইয়াহয়া ইবনে আদম রচিত “আল খারাজ", আবু উবাইদ ও ইবন যান্জাওয়াইহ রচিত “আল আমওয়াল' ইত্যাদি। এ ছাড়াও আত তুরুক আল হুকমিয়্যাহ, আত তাবসিরাহ, মুয়িনূল হুফকাম জাতীয় অনেক গ্রন্থের অস্তিত্ব পাওয়া যায় (যা ইসলামের রাষ্ট্রব্যবস্থা ও শাসনকার্ধ পরিচালনার ক্ষেত্রে তথ্য যোগানোর ভূমিকা পালন করতে সক্ষম)। www.pathagar.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।