২০২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ মানবতা তখন কঠিন এক মসিবতের সময় অতিবাহিত করেছিল, যে মসিবতের আগুন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বড় বড় ইমামদেরকেও ছঞ্ধ করেছিল, যাদের অগ্রভাগে ছিলেন বিশিষ্ট ইমাম আহমদ ইবনে হাম্বল রা. । যারা নিজেদেরকে জ্ঞানবান ও মুক্ত চিন্তার ধারক-বাহক বলে পরিচয় দেয় তাদের এ অপরাধকে ইতিহাস এখনো ঘৃণাভরে স্মরণ করে থাকে, যে অপরাধের সামনে কপাল হেট হয়ে আসে । এটি চিন্তার জগতে ভিন্ন যতাবলমীদের কণ্ঠ চেপে ধরার অপরাধ, যা গড়িয়ে নির্যাতন-নিম্পেষণ, মার-পিট ও জেল-জুলুম পর্যন্ত পৌছেও ক্ষান্ত হয়নি, যদিও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বড় বড় ইমাম হউক না কেন! রাজনীতিতে একাধিক দল ইসলামি ফিক্হর একাধিক মাজহাবতুল্য আমরা যখন ইসলামি রাষ্ট্রের অভ্যন্তরে একাধিক দলের অস্তিত্বের বৈধতা নিয়ে কথা বলি তখন আমরা এর দ্বারা এটি উদ্দেশ্য গ্রহণ করি না যে, নির্ধারিত কতিপয় ব্যক্তির মাধ্যমেই গঠিত হওয়া একাধিক দল যারা নিরেট ব্যক্তি স্বার্থ সংরক্ষণের জন্য পরস্পরের বিরোধিতায় লিগ্ত। যেমন এটি উমুকের দল, ওটি তার দল এবং অপরটি তৃতীয় আরেক জনের দল ইত্যাদি, যারা নিজের স্থার্থের খাতিরেই কতিপয় মানুষকে এক স্থানে জমায়েত করেছে এবং ব্যক্তি স্বার্থের পরিধির অভ্যন্তরেই তাদেরকে পরিচালনা করে চলেছে। যেমন- বর্ণ, দেশ, মহাদেশ ও শ্রেণি বিভেদ ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠা বিভিন্ন দলসমূহ ৷ এগুলো হচ্ছে পক্ষপাতিত্বের রোগে আক্রান্ত হওয়ার ফসল যা থেকে যোজন যোজন দূরে ইসলামের অবস্থান ৷ এখানে যে ধরনের বহুমুখী দলের কথা বলা হচ্ছে তা হচ্ছে চিন্তা-ভাবনা, কর্মনীতি "ও রাজনৈতিক পলিসি ইত্যাদির ভিন্নতার উপর ভিত্তি করে গড়ে ওঠা বিভিন্ন দলসমূহ। যেখানে প্রত্যেক দল যুক্তি-প্রমাণ সহকারে তার কর্মনীতি ও চিন্তা-ভাবনা পেশ করবে, অতঃপর যারা এর প্রতি আস্থা পোষণ করবে এবং জাতির সংশোধন, সংস্কার ও কল্যাণের জন্য একই উপযুক্ত মনে করবে তারা তা গ্রহণ করবে অপর দিকে যারা এর বিপরীত কর্মনীতিতে জাতির জন্য কল্যাণ খুঁজে পাবে তারা এটি প্রত্যাখ্যান করে অপর একটি কর্মনীতি গ্রহণ করবে। রাজনৈতিক ময়দানের একাধিক দল ফিক্হর ময়দানের একাধিক মাজহাবতুল্য । ফিক্হর মাজহাব হচ্ছে শরিয়তের বিধি-বিধান বুঝার জন্য এবং খুঁটি-নাটি সকল বিষয়ে শরিয়তের সমাধান জানার লক্ষ্যে নির্দিষ্ট কতিপয় মূলনীতির উপর প্রতিষ্ঠিত হওয়া আদর্শিক ও চিন্তাশীল একটি প্রতিষ্ঠান। আর মাজহাবের অনুসারীরা মূলত www.pathagar.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।