পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ২০১ সর্বাবস্থায় মুসলিম ব্যক্তিকে তার নেতার আনুগত্য করে যেতে হবে যতক্ষণ না কোনো পাপকার্ষের আদেশ দেওয়া হয়, যদি কোনো পাপকর্মের আদেশ দেওয়া হয় তাহলে সে ক্ষেত্রে কোনো আনুগত্য নেই” ।৯৬ যখন পাপমুক্তি এব ং পবিত্রতার গুণ তাদের থেকে বাদ হয়ে গেল তখন সকলেই মানুষের কাতারে শামিল হয়ে গেল। আর পার্থিব এ জীবনের ধোকা থেকে কোনো মানুষই নিজেকে নিরাপদ ভাবতে পারে না, তাই জীবনের ধোকায় পড়ে মানুষ স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে পড়ে এবং জুলুম-অত্যাচারে মেতে ওঠে । আর ধর্মের নামে স্বেচ্ছাচারিতা ও স্বৈরশাসন চালানো হলে তা সবচেয়ে কঠিন রূপ ধারণ করে থাকে । তাই এর লাগাম টেনে ধরার কোনো সুনির্দিষ্ট নিয়ম-কানুন যদি না থাকে তাহলে পুরো জাতিই ক্ষতিথ্রন্থ হবে এবং ছ্বীন-ধর্মও এর ক্ষতি থেকে বাদ যাবে না। তাই সুসংগঠিত এমন কোনো শক্তির যদি অস্তিত্ব থাকে যে প্রকাশ্যে দিবালোকে কাজ করবে, ভালোকে সহযোগিতা দিতে এবং খারাপকে প্রতিহত করতে সক্ষম হবে, ইসলামি শরিয়ত সর্বদা এমন শক্তিকে স্বাগতম জানাবে এবং এর সমর্থন দিয়ে যাবে; কারণ তা মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে এবং যাবতীয় অকল্যাণকে প্রতিহত করবে যা ইসলামি শরিয়তের মৌলিক উদ্দেশ্য । কোনো রাষ্ট্র কিংবা রাষ্ট্রের শুভাকাঙ্খী কর্তৃক এমনটি ধারণা করা সবচেয়ে বড় ভুল হবে যে, তারাই শুধুমাত্র সত্যের উপর আছে এবং সঠিক ও শুদ্ধ সিদ্ধান্ত সর্বদা তাদের কপালেই জোটে, আর তাদের বিরোধীরা সর্বদা ভুলের উপর; বরং বাতিলের উপর। একটু পেছনে তাকিয়ে আমরা দেখি যে খলিফা হারুনুর রাশীদের মামুনের যুগে এবং পরবর্তীতে ওয়াসিক ও মুসতাসিমের যুগে মু"তাধিলা সম্প্রদায় যখন এককভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, স্বয়ং সম্পূর্ণভাবে শাসন ক্ষমতার মালিক হয়েছিল তখন তারা সর্বসাধারণের উপর তাদের মত ও চিন্তাধারা চাপিয়ে দিয়ে অন্যান্য সকল মতামতের চিন্তা-ভাবনার মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রয়াসে মেতে উঠেছিল । তাদের থেকে ভিন্ন মতাবলম্বী সম্প্রদায়কে, বিশেষ করে যে একটি ঘটনা সে সময়ের খুব আলোচিত বিষয় ছিল, যা আকিদা-বিশ্বাস ও চিন্তার জগতে “খালকুল কুরআন- (কুরআন সৃষ্টি) নামে পরিচিত, এ বিষয়ে তারা কোড়া-তরবারি ও লৌহ-দণ্ড নিয়ে তাদের ভিন্ন মতাবলম্বী সম্প্রদায়ের মুখোমুখি হয়েছিল । * মুস্তাফাকুন আলাইহি, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, দেখুন: আল লু'লু ওয়াল মারজান: (১২০৫)। www.pathagar.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।