ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২০০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ দিয়ে অন্যজনকে তাদের স্থলাভিষিক্ত করার জন্য দলগঠন বা বহুমুখী রাজনৈতিক দলের অস্তিতৃ আবশ্যক একটি উপায়-উপকরণে পরিণত হয়েছে। সরকারের যাবতীয় কর্মকাণ্ডের পর্যালোচনা করা, সরকারকে সুপরামর্শ দানে এগিয়ে আসা এবং সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করা ইত্যাদি বর্তমান সময়ে একমাত্র রাজনৈতিক দলগুলোর পক্ষেই সম্ভব। আর যা ব্যতীত কোনো আবশ্যক কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হয় না তাও করা আবশ্যক হয়ে পড়ে। ইসলামি রাষ্ট্র সম্পর্কে ভুল চিন্তাধারা হয়তবা আল্লাহর অনেক একনিষ্ঠ বান্দা এমনও আছেন যারা চিন্তা করতে পারেন, যে রাষ্ট্র আল্লাহর শরিয়ত অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে থাকে এবং প্রতিটি কর্মকাণ্ডে আল্লাহর ফায়সালার দিকেই ধাবিত হয়ে থাকে, এমন একটি রাষ্ট্রে এসবের কোনো প্রয়োজন থাকতে পারে না। আল্লাহ প্রদত্ত যাবতীয় সীমারেখা মেনে চলাই হচ্ছে এ রাষ্ট্রের মূল লক্ষ্য । যারা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে তাদের উচিত এ ধরনের কাজ্কিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া । যদি এ ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে তাহলে তাই হবে কুরআনে অক্কিত রাষ্ট্রের প্রতিচ্ছবি। “এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত দান করি তাহলে এরা নামাজ কায়েম করবে, জাকাত দিবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে” (সুরা হাজ, ২২: ৪১)। তখনি তাদের উচিত এ রাষ্ট্রের হাতে নিজেদের বাগভোর সমর্পণ করা এবং একে পরিপূর্ণ আনুগত্য, মৈত্রী, বন্ধু ও সমর্থন দানে এগিয়ে আসা । এ জাতীয় লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই; “ইসলামি রাষ্ট্র অপরাপর জনসমাজে প্রচলিত ‘ধর্মীয় পুরোহিত রাষ্ট্র" তুল্য নয়। বরং এটি একটি বেসামরিক ও নাগরিক রাষ্ট্র যা ইসলামি শরিয়তের বিধি-বিধানের আলোকে পরিচালিত। এর প্রধান কোনো ‘নিষ্পাপ ইমাম’ নয় এবং এর কার্যনির্বাহী সদস্যবৃন্দও “মুকাদ্দাস পবিভ্র' তুল্য নয়; বরং তারা মানুষ, সাধারণ মানুষের ন্যায় তারাও যেমনিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তেমনি ভুলও করতে পারেন, তারা যেমনি ভালো করতে পারেন তেমনিভাবে খারাপও করতে পারেন, তারা যেমনি ইনসাফ করতে পারেন তেমনি তাদের থেকে বাড়াবাড়িও হয়ে যেতে পারে এবং তারা আল্লাহর অনুগতও হতে পারেন, আবার তার অবাধ্যও হতে পারেন। জনসাধারণের উচিত ভালো কাজে এবং আদল-ইনসাফ প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা করা, বাকা পথ ধরলে তাদেরকে সোজা করে দেওয়া এবং যদি তারা অপরাধ কর্মের প্রতি নির্দেশ করে তাহলে তা মেনে নিতে অস্বীকার করা । যেমনটি হজরত বকর রা. তার প্রথম ভাষণে বলেছিলেন; বরং যেমনটি স্বয়ং রসুল সা. বলেছেন “পছন্দ-অপছন্দ, সন্তুষ্টি www.pathagar.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।