ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৯৯ রাজনৈতিক শক্তির মাধ্যমে নসিহত ও সংশোধন কাজ সম্পাদন শাসকগোষ্ঠীকে নসিহত ও সংশোধনের কাজ অবশ্যই তরবারির ধারপ্রান্ত দিয়েও নয়, কিংবা অস্ত্রের ঝনঝনানির মাধ্যমেও নয়; বরং তা ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে সম্পাদন করতে হবে। দীর্ঘ সংগ্রাম ও মরণপণ তিক্ত লড়াইয়ের মাধ্যমে মানবতা অবশেষে সৎকাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান এবং শাসকগোষ্ঠীর বক্রতা সংশোধনের লক্ষ্যে রক্তপাত এড়িয়ে বিকল্প একটি অবকাঠামো দীড় করাতে এবং দ্বিতীয় একটি উপায় খুজে পেতে সক্ষম হয়েছে। তা হচ্ছে রাজনৈতিক শক্তির অস্তিত্ব, শাসকগোষ্ঠীর পক্ষে যাকে সহজেই হজম করে ফেলা সম্ভব নয়। আর এটাকেই এখন বলা হয়েছে “বহুদলীয় রাজনীতি” । শাসকগোষ্ঠী ইচ্ছে করলে বাহুবলের মাধ্যমে, কিংবা কৌশলের আশ্রয় নিয়ে কোনো ব্যক্তি বা মুষ্টিমেয় সদস্য সম্বলিত কোনো দলকে ঘায়েল করে সহজেই তাদের উপর জয়ী হতে পারে। কিন্তু সুসংগঠিত বিশাল কোনো দলের উপর জয়ী হওয়া আপাতদৃষ্টিতে তার জন্য অত সহজ বিষয় নয়, যেখানে জগত-সংসারের প্রতিটি স্তরে থাকবে তার সরব পদচারণা, জন-জীবনের প্রতিটি বাকে বাঁকে থাকবে তার সুগভীর শিকড় এবং ইলেক্ট্রোনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াসহ তার আরো অনেক উপায়-উপকরণ থাকবে যার মাধ্যমে সে সহজেই তার অভিপ্রায় ব্যক্ত করতে এবং জনজীবনে সুগভীর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আমরা যদি সৎকাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবিধানকে জনজীবনে প্রভাব বিস্তারকারী সচল একটি আবশ্যক দায়িত্ব হিসেবে দেখতে চাই তাহলে একে ব্যক্তিগত পর্যায়ে, স্বল্প আয়োজনে এবং সীমিত পরিসরে সীমবদ্ধ রাখলে যথেষ্ট হবে না। এর আকৃতি, ধরন ও কাঠামোতে অবশ্যই পরিবর্তন আনতে হবে, যাতে এমন একটি শক্তি এ দায়িতু পালনে এগিয়ে আসে যে চাইলে আদেশ-নিষেধ করতে পারবে, ইচ্ছে করলে ভয় দেখিয়ে ও সাবধান করার মাধ্যমে খারাপ কাজ থেকে কাউকে নিবৃত্ত করতে পারবে এবং কোনো পাপকার্ষের দিকে আদেশ করা হলে সাহসের সাথে বলতে পারবে “কোনো আনুগত্য নেই"। এছাড়াও শাসকগোষ্ঠী এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম হবে যাতে কোনো রক্তপাত কিংবা বাহুবল ব্যতীত সহজেই শাসকগোষ্ঠী ক্ষমতার বাগভোর ছেড়ে দিতে বাধ্য হয়। বর্তমান সময়ে শাসক গোষ্ঠীর জুলুমের প্রতিরোধে, তাদের কর্মকাণ্ডের পর্যালোচনাকল্পে এবং তাদেরকে সুপথে ফিরিয়ে আনার লক্ষ্যে কিংবা তাদেরকে বাদ www.pathagar.com

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।