ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ হাদিস শরিফে এসেছে: “যখন আমার উম্মতকে দেখবে জালেমকে জালেম বলে সম্বোধন করতে ভয় পাচ্ছে তখন বুঝতে হবে যে, তারা জালেমের উপর আরোপিত শাস্তি নিজেরাও বরণ করে নিতে প্রস্তুত হয়ে আছে ।১৪ অপর এক হাদিসে এসেছে: “মানুষ যখন জালেমকে জুলুম করতে দেখেও তার হাত চেপে ধরতে অর্থাৎ তাকে বারণ করতে এগিয়ে আসে না, তখন আল্লাহর পক্ষ থেকে সকলের জন্য শাস্তি বা গজব নেমে আসার সময় নিকটবর্তী হয়ে আসে” 1৯ খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার পর হজরত আবু বকর রা. তীর প্রথম ভাষণে বলেন “ওহে মানব সকল! আমি যদি ভালো কাজ করি তাহলে আমাকে সহযোগিতা করবে, যদি আমি খারাপ কাজ করি আমাকে সোজা করে দিবে ... যতক্ষণ আমি আল্লাহর আনুগত্যের উপর থাকি ততক্ষণ আমার আনুগত্য করবে, যদি আল্লাহর অবাধ্য হই তাহলে আমার উপর তোমাদের কোনো আনুগত্য নেই” । একই ধারাবাহিকতায় হজরত উমর রা. বলেন “হে মানব সকল তোমরা যদি আমার মধ্যে কোনো বক্রতা দেখতে পাও তাহলে তা সোজা করে দিবে”, তখন এক ব্যক্তি বলে উঠল আল্লাহর শপথ! আমরা যদি আপনার মধ্যে কোনো বক্রতা দেখতে পাই তাহলে আমাদের তরবারির প্রান্ত দিয়ে তা সোজা করে দিব! হজরত উমর তা শুনে বললেন: “সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি মুসলমানদের মধ্যে এমন ব্যক্তিও সৃষ্টি করেছেন যে তার তরবারির ধারপ্রান্ত দিয়ে উমরের বক্রতাকে সোজা করে দিতে পারে!” কিন্ত ইতিহাস অধ্যয়ন, বিভিন্ন জাতি-গোষ্ঠীর অভিজ্ঞতা ও মুসলমানদের বাস্তব অবস্থা পর্যবেক্ষণে এটি সুস্পষ্ট হয়ে ওঠে যে, শাসকের বক্রতা সোজা করে দেওয়া সহজ ও হালকা কোনো কাজ নয়। আর মানুষের হাতে এমন তরবারিও থাকে না যা শাসকগোষ্ঠীর হাতেই কুক্ষিগত থাকে! * আহমদ ইবনে তার মুসনাদ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে উমর থেকে এ হাদিস বর্ণনা করেন, শাইখ একে সহিহ বলেছেন। হাকেমও তা বর্ণনা করেন এবং তিনিও একে সহিহ বলেছেন আর ইমাম যাহাবীও তার সাথে একমত্য পোষণ করেছেন : ৪/৯৬। ** আবু সাউদ তার সূনান গ্রন্থে আবু বকর থেকে এ হাদিস বর্ণনা করেন, এমনিভাবে আহমদ ও অন্যান্য সুনান প্রণেতারাও প্রণেতারাও এটি বর্ণনা করেন, ইমাম তিরমিজী বলেন, উক্ত হাদিস হাসান ও সহিহ । www.pathagar.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।