পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৯৭ কর্মকাণ্ডে ‘না’ কিংবা ‘কেন’ বলার মতো যদি কোনো শক্তি বা দলের অস্তিত্ব না থাকে তাহলে জুলুম-অত্যাচার আরো বেগবান হবে। ইতিহাস অধ্যায়ন এবং বাস্তবিক পরিবেশ-পরিস্থিতি অবলোকনকালে এমনটি দেখা যায়। এ সকল দলের অস্তিত্বের বৈধতার জন্য দু'টি বিষয় খুবই গুরুতৃপূর্ণ : ১. আকিদা বিশ্বাস ও বিধি-বিধান হিসেবে ইসলামকে দ্বীন বলে স্বীকৃতি দিতে হবে এবং এর সাথে বৈরীভাব এবং এর কোনো বিষয়কে অস্বীকার করা যাবে না, যদিও ইসলামকে বোঝার ক্ষেত্রে তার স্বতন্ত্র ইজতেহাদ তথা চিন্তা-ভাবনা থাকতে পারে; কিন্তু তাও সর্বজন স্বীকৃত শরিয়তের বিভিন্ন মূলনীতির আলোকে হতে হবে। ২. ইসলাম বিরোধী কোনো শক্তি বা জাতির এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না এবং তা যে নামেই হোক না কেন। তাই নাস্তিকতা, ধর্মহীনতা এবং স্বেচ্ছাচারিতা ইত্যাদির দিকে আহ্বান করে এমন দল গঠন করা যাবে না। কিংবা আসমানী ধর্মগুলোর প্রতি বিষেদাগার করে, বিশেষ করে ইসলাম ধর্মের প্রতি এবং এর পবিত্র বিষয়াবলী যেমন আকিদা-বিশ্বাস, শরিয়াহ, কুরআন ও এর নবি সা. ইত্যাদিকে হালকাজ্ঞান করে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে এমন দলও গঠন করা যাবে না। শাসককে নাসিহাত করা ও সংশোধন করে দেওয়ার আবশ্যকতা ইসলামে মানুষের এ অধিকার রয়েছে; বরং তাদের উপর আবশ্যকও বটে যে তারা শাসককে সুপরামর্শদান করবে, শাসক বক্র পথ ধরলে তাকে সোজা করে দিবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে তাকে বারণ করবে । সে মুসলমানদের একজন বৈ কিছু নয়। পরামর্শ ও আদেশ-নিষেদের উর্ধ্বে সে নয়, আর জনসাধারণও এমন নিম্ন পর্যায়ের নয় যে তারা তাকে পরামর্শ ও আদেশ-নিষেধ করতে পারবে না। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধানের মতো গুরুত্বপূর্ণ এ কাজটি যদি কোনো জাতির জীবন থেকে হারিয়ে যায়, তাহলে শ্রেষ্ঠতু ও কল্যাণের যাবতীয় চাবিকাঠি যেন সে জাতি হারিয়ে ফেলে। তখন পূর্ববর্তী জাতিগোষ্ঠীর অইমান, লাঙ্কনা ও অভিশাপ ছাড়া অন্য কিছুই তাদের জন্য বরাদ্দ হবে না । এ ধরনের একটি জাতির কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, “তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল, তাদের গৃহীত সেই কর্মপদ্ধতি বড়ই জঘন্য ছিল” (সুরা মায়েদা, ৫: ৭৯)। www.pathagar.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।