১৯৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ প্রশ্ন: বিভিন্ন সভা-সেমিনারে, গোলটেবিল বৈঠকে বা ব্যক্তিগত মজলিসের আড্ডায় কখনো ইসলামপন্থীদের অভ্যন্তরে, আবার কখনো ইসলামপন্থী এবং অন্যান্যদের মাঝে বিভিন্ন ইস্যুতে সময়ে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক এবং আলোচনা- সমালোচনা ইত্যাদি হয়ে থাকে । কতিপয় ইসলামি দলের মাঝে একটি কথা বহুলাংশে প্রচলিত হয়ে পড়েছে যে, ইসলামে একতাবদ্ধ হয়ে থাকা আবশ্যক, এখানে দলাদলি বা মতপার্থক্যে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই, আর বহুদলীয় গণতন্ত্র মানে পারস্পরিক মতপার্থক্য, জাতির মধ্যে বিবাদ-বিচ্ছেদ বৈ অন্য কিছু নয়। ইমাম শহীদ হাসানুল বান্না বলেন, ইসলামে দলাদলির কোনো সুযোগ নেই। অনেকেই এ কথাকে পুঁজি করে বহুদলের অস্তিতৃকে অস্বীকার করেন। এ ক্ষেত্রে তাদের অনেক সন্দেহ-সংশয় এবং অনেক যুক্তি-প্রমাণ রয়েছে যা তারা এ বিষয়ে কথা বলতে গিয়ে পেশ করে থাকেন। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার মূল্যবান মতামত কামনা করছি যা এখন আরব ও মুসলিম বিশ্বের একাধিক রাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে দীড়িয়েছে, বিশেষ করে যে সকল ভূখণ্ডে বহুদলীয় রাজনীতির সুযোগ রয়েছে এবং যেখানে গণতন্ত্রের সুদিন চলছে। তারা বলেন ইসলামি শক্তি স্বাধীনতা এবং বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু ক্ষমতার বাগডোর যখনি তাদের হাতে চলে আসবে, তখনি তারা এককভাবে গণতন্ত্রের ধারক-বাহক বনে যাবে এবং বাকি সকল কিছুকে স্তব্দ করে দেবে। তারা শুধু নিজেদেরকেই সত্যপস্থী বলে মনে করবে যেখানে বাতিলের কোনো সম্ভাবনা নেই, আর অপরদিকে তারা ব্যতীত অন্যদেরকে বাতিলপন্থী বলে মনে করবে যেখানে সত্যের লেশমাত্র নেই। তাই এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তি-প্রমাণসহ শরিয়তের সমাধান কামনা করছি। আল্লাহ তায়ালা আপনাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করুন। জবাব: এ বিষয়ে আমার মতামত হচ্ছে, যা আমি দীর্ঘকাল ধরে উন্মুক্ত আলোচনায়, বিশেষ মজলিসে বলে আসছি ইসলামি রাষ্ট্রের অভ্যন্তরে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতে শরিয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই; কারণ কোনো বিষয়ে শরিয়তের নিষেধাজ্ঞার জন্য সুস্পষ্ট ভাষ্য থাকা আবশ্যক, অথচ এ মর্মে কোনো ভাষ্য পাওয়া যায় না। বরং বর্তমান সময়ে বহুদলীয় রাজনীতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য । কারণ এটি জাতির ঘাড়ে জগদ্দল পাথরের যতো অন্যায়ভাবে চেপে বসা স্বৈরাচারী শাসকগোষ্ঠীর জুলুম-অত্যাচার থেকে পরিত্রাণের অন্যতম একটি উপায়। শাসকগোষ্ঠীর www.pathagar.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।