ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৯৫ মতানৈক্য দূর করে তা আবশ্যক হয়ে পড়ে এবং শুরার সিদ্ধান্ত মেনে চলা তখন শরিয়াহ কর্তৃক ওয়াজিব তথা আবশ্যক হয়ে পড়ে; কারণ মুসলমানরা পরস্পরে যদি কোনো শর্তের বন্ধনে আবদ্ধ হয় তাহলে তা পালন করা আবশ্যক। তাই শুরার সিদ্ধান্ত মেনে চলার শর্তের ভিত্তিতে যদি কোনো রাষ্ট্রপ্রধান বা আমির নির্বাচিত হয়, তাহলে তার জন্য শুরার সিদ্ধান্ত পদদলিত করে অপর একটি সিদ্ধান্ত গ্রহণ করে উল্লেখিত শর্ত বা চুক্তি ভঙ্গ করা বৈধ হবে না। কারণ হাদিসের ভাষ্যানুযায়ী মুসলমানরা পরস্পরে যে শর্তের ভিত্তিতে একমত্যে পৌছে তা মেনে চলা তাদের উপর আবশ্যক এবং সে শর্ত বা চুক্তি ভঙ্গ করা কখনো বৈধ নয়। “আর আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখনই তোমরা তার সাথে কোনো অঙ্গীকারে আবদ্ধ হও এবং নিজেদের শপথকে মজবুত করার পর আবার তা ভেঙে ফেলরা পর আবার তা ভেঙে ফেলো না যখন তোমরা আল্লাহকে নিজের উপর সাক্ষী বানিয়ে নিয়েছো” (সুরা নাহল, ১৬: ৯১)। আবদুর রহমান ইবনে আউফ যখন হজরত আলীর রা. কাছে প্রস্তাব রাখলেন যে তারা কিতাব, সুন্নাহ এবং শাইখাইন তথা আবু বকর ও উমরের রা. অনুসৃত নীতির ভিত্তিতে তার হাতে বাইয়াত করবে; তখন তিনি শেষাংশের ব্যাপারে আপত্তি প্রকাশ করলেন অর্থাৎ আবু বকর ও উমরের রা. অনুসৃত নীতি অনুসরণের ব্যাপারে । কারণ যদি তিনি এ শর্তে বাইয়াত গ্রহণ করেন তাহলে তা মেনে চলা তার উপর আবশ্যক হয়ে পড়ে । হজরত আলী রা. এখানে আপত্তি করলেন কারণ তিনিও ছিলেন শরিয়তের একজন ইমাম, যার রয়েছে নিজস্ব ইজতেহাদ ও স্বতন্ত্র চিন্তা-ভাবনা যা আবু বকর ও উমর থেকে ভিন্ন হতে পারে। অপরদিকে স্থান, কাল ও পাত্রের ভিন্নতাও রয়েছে। কিন্তু হজরত উসমান রা. তা গ্রহণ করেছিলেন এবং এর উপর বাইয়াত গ্রহণ করেছিলেন। এখানে লক্ষ্যণীয় যে শর্তের ভিত্তিতে উম্মাত থেকে বাইয়াত গ্রহণ করা হবে যথাসাধ্য তা মেনে চলা এবং তা বাস্তবায়নের উপর সচেষ্ট থাকতে হবে। উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে আমরা এ উপসংহারে আসতে পারি যে, ইসলামের শুরা পদ্ধতি গণতন্ত্রের মূল সত্তার অনেকটা কাছাকাছি। অথবা অন্য ভাষায় বলা যেতে পারে গণতন্ত্রের প্রকৃত প্রাণসত্তা এবং ইসলামের শুরা তাৎপর্যের বিচার অনেকটা এক ও অভিন্ন। সকল প্রশংসা রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। www.pathagar.com

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।