১৯৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ করবে, যেখানে আমরা মানুষকে আল্লাহর দিকে, ইসলামের দিকে আহবান করতে পারব, যেমনিভাবে আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছি। এমতাবস্থায় আমাদের জন্য অপেক্ষা করবে না কারাগারের অন্ধকার কোনো প্রকোষ্ঠ, তৈরি হবে না ফাসির কোনো মঞ্চ । এমনিভাবে যা আমাদের জাতির জন্য স্বাধীন ও সম্মানজনক জীবন নিশ্চিত করবে এবং শাসক নির্বাচনে তাদের অধিকার, শাসকের কর্মকাণ্ডের পর্যালোচনা এবং শাসকগোষ্ঠী সঠিক পথ থেকে বিচ্যুত হলে কোনো বিপ্লব, গুপ্তহত্যা ইত্যাদি ব্যতীত তাকে পরিবর্তন করার অধিকারের নিশ্চয়তা দিবে প্রতিষ্ঠিত হবে আমাদের কাজ্িত গণতন্ত্র । শুরা তথা পরামর্শসভা শুধুমাত্র দিকনির্দেশক নয়; বরং তা মেনে চলা আবশ্যক অপর একটি বিষয় যা এখানে আলোচনা করা প্রয়োজন তা হচ্ছে, এখনো পর্যন্ত কতিপয় আলেম-উলামা বলে থাকেন যে, শুরা কেবল দিকনির্দেশক মাত্র, এটি আবশ্যক নয়। শাসক ইচ্ছে করলে পরামর্শ তলব করতে পারেন; কিন্তু তিনি শুরার সদস্য তথা নীতি নির্ধারক ও চিন্তাশীল বুদ্ধিজীবীদের পরামর্শ মেনে চলতে বাধ্য নন। অপর এক স্থানে এর উত্তর দিতে গিয়ে আমি উল্লেখ করেছিলাম যে, শাসক যদি পারামর্শ তলব করার পর ইচ্ছে করলে তা উপেক্ষা করে নিজের খেয়াল-খুঁশিমতো সিদ্ধান্ত নিতে পারে তাহলে শুরার সার্থকতা এবং প্রয়োজনীয়তা কোথায়? আর শুরার সদস্যদের কিভাবে নীতি-নির্ধারক বলে নামকরণ করা যাবে যদি তাদের অনুসৃত নীতির সামান্যতমও বাস্তবায়ন না হয়? ইমাম ইবনে কাছীর ইবনে মারদুয়াই এর সূত্রে হজরত আলী রা. থেকে বর্ণনা করেন যে তাকে কুরআনের আয়াতস্থ “তোমরা পরামর্শ গ্রহণ করো, অতঃপর যখন (আ'যম) সিদ্ধান্তে উপনীত হও তখন আল্লাহর উপর ভরসা রাখো” (সুরা ইমরান, ৩: ১৫৯)। এখানে ‘আ'যম’ শব্দের ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেন জ্ঞানবানদের পরামর্শ গ্রহণ এবং তা বাস্তবায়ন। এবিষয়ে বিপরীতধর্মী মত রয়েছে; কিন্তু স্বৈরশাসনের ফলশ্রুতিতে মুসলিম উম্মাহর উপর যে দুর্যোগের ঘনঘটা অতিবাহিত হয়েছে এবং যার ধারাবাহিকতা এখানো বিরাজমান, তা শুরা তথা পরামর্শ সভায় গৃহীত সিদ্ধান্তবলী মেনে চলার আবশ্যকতাকেই জোরালোভাবে সমর্থন করে চলছে। যতই বিপরীতধর্মী মত থাকুক না কেন, যখন মুসলিম উম্মাহ বা এর কোনো জনগোষ্ঠী শুরার সিদ্ধান্ত মেনে চলার আবশ্যকতা উপলব্ধি করে তখন যাবতীয় www.pathagar.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।