পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৯৩ থাকার কোনো যৌক্তিকতা নেই; বরং আমাদের উচিত এর অর্থ, ভাব ও উদ্দেশ্য সম্পর্কে সম্যক অবগত হওয়া, যাতে আমরা এর ভুল অর্থ না বুঝি এবং এর দ্বারা যে অর্থ গ্রহণের কোনো সম্ভাবনা নেই অথবা এর প্রবক্তাগণ যে অর্থ গ্রহণ করেন না আমরা তা গ্রহণ করি। তাহলেই তো আমরা এর সম্পর্কে সঠিক ও ভারসাম্যপূর্ণ সমাধান প্রদানে সক্ষম হব। অন্য জাতি থেকে আমদানিকৃত, নিছক এ যুক্তিতে কোনো শব্দ বা পরিভাষা ব্যবহার করতে আমাদের কোনো প্রতিবদ্ধকতা নেই । নাম, পরিভাষা ও ঠিকানার উপর শরিয়তের কোনো হুকুম আরোপিত হয় না; বরং মূল ভাব ও এর অন্তর্নিহিত উদ্দেশ্যের আলোকে শরিয়তের হুকুম দেওয়া হয়। এছাড়াও অনেক লেখক, বুদ্ধিজীবী ও আল্লাহর পথের আহ্বায়কগণ “গণতন্ত্র পরিভাষা ব্যবহার করেছেন এবং এর ব্যবহারে তারা কোনো সমস্যা অনুভব করেন নি। উস্তাদ আব্বাসুল মাহমুদ আক্কাদ “ইসলামিক গণতন্ত্র শীর্ষক একটি গ্রন্থও লিখেছেন । উস্তাদ খালেদ মুহাম্মদ এ ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে আছেন, তিনি গণতন্ত্রই স্বয়ং ইসলাম বলে আখ্যায়িত করেছেন! এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার রচনা “ইসলামিক পুনর্জাগরণ এবং আরব ও মুসলিম দু'বিশ্বের দু্চিন্তা' ( ০১০ ₹১০১১ iD) ১৯ ৬০১১১)1 ৮:০) শীর্ষক গ্রন্থে । আগ্রহী পাঠকগণ তা থেকে পড়ে নিতে পারেন। অধিকাংশ ইসলামপন্থীরা শাসন পদ্ধতির অবকাঠামো, স্বাধীনতার গ্যারান্টি ও জালিম শাসকের জুলুম থেকে পরিত্রাণের রক্ষাকবচ হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি তুলে থাকেন এবং গণতন্ত্রকে আকড়ে ধরে থাকতে চান, যেখানে গণতন্ত্র শুধুমাত্র শাসকগোষ্ঠী এবং তাদের পা চাটা তলপিবাহকদের ইচ্ছার প্রতিনিধিত্ব না করে জাতির সকল জনশক্তির ইচ্ছার প্রতিনিধিত্ব করবে এবং তাদের আশা-আকাঙজ্কার প্রতিফলন ঘটাবে । যেখানে স্বাধীন নাগরিকদের আবদ্ধ করার জন্য নিত্য নতুন কারাগার খোলা হয়, যেখানে নিরপরাধ জনগণের পিঠের উপর চাবুক উঠানামা করে, সামরিক আদালতের মাধ্যমে মানুষের জান, মাল, স্বাধীনতা ও জীবন সকল কিছুই কেড়ে নেওয়া হয়, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে চিন্তাশীল স্বাধীন প্রতিটি বিবেককে পাকড়াও করা হয় এবং প্রত্যেক ওই ব্যক্তির টুটি চেপে ধরা হয় যে শাসকের কর্মকাণ্ডে ‘না’ বলা তো দূরের কথা শুধুমাত্র ‘কেন’ প্রশ্ন রাখতে পারে, ইত্যাদি যাবতীয় কৌশল (?) অবলম্বন করার মাধ্যমে যেখানে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয় এবং এর মূল সত্তা ও প্রাণ ধ্বংস করে দেওয়া হয় সেখানে শুধুমাত্র গণতন্ত্রের শ্লোগান নিয়ে ক্ষান্ত থাকা যথেষ্ট হতে পারে না। সহজ ও সুনিয়ন্ত্রিত উপায় হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার আহবায়কদের মধ্যে আমিও অন্যতম, যা সম্মানজনক জীবনের মধ্য দিয়ে লক্ষ্যে পৌছতে আমাদের সহযোগিতা www.pathagar.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।