ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ 298
📝 Text 📖 PDF

৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ বিষয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ো তাহলে আল্লাহ ও তার রসুলের প্রদর্শিত পথেই ফিরে আস” (সুরা নিসা, ৪: ৫৮, ৫৯)। প্রথম আয়াতে শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে বলা হচ্ছে তারা যেন আমানতের হেফাজত এবং ইনসাফ প্রতিষ্ঠা করে । আমানত বিনষ্ট এবং ইনসাফের অনুপস্থিতি কোনো জাতির বা জনগোষ্ঠীর ধ্বংসের পথকে সুগম করে । বুখারি শরিফে বলা হয়েছে : “যখন আমানত বিনষ্ট করা হয় তখন কিয়ামতের অপেক্ষা কর” । জিজ্ঞেস করা হলো কিভাবে এর বিনষ্ট করা হয়? রসুল সা. বললেন: “অযোগ্য ও অনুপযুক্ত ব্যক্তির হাতে যখন কোনো দায়িত অর্পণ করা হয় তখন কেয়ামতের (ধ্বংসের) অপেক্ষা করো” । দ্বিতীয় আয়াতে মুমিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে: তারা যেন তাদের শাসকগোষ্ঠীর আনুগত্য করে, তবে সে শাসক অবশ্যই তাদের মধ্য থেকে হতে হবে, এবং এ আনুগত্যকে আল্লাহ ও তার রসুল সা.-এর আনুগত্যের পরে তাদের স্থান দেয়া হয়েছে, এবং ঝগড়া-বিবাদের মুহূর্তে মুমিনদেরকে আল্লাহ ও তার রসুল তথা কুরআন ও হাদিসের দিকে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে। এখান থেকে এ কথা প্রমাণিত হয় যে, মুসলমানদের জন্য অবশ্যই এমন রাষ্ট্র হবে যা তাদেরকে শাসন করবে এবং যার আনুগত্য করতে তারা বাধ্য থাকবে, অন্যথায় আয়াতের উল্লেখিত নির্দেশ অর্থহীন হয়ে পড়ে । উল্লেখিত দু'আয়াতের আলোকে শাইখুল ইসলা আল্লামা ইবনে তাইমিয়া তার সুপরিচিত গ্রন্থ “আস সিয়াসাহ আশ শরয়ীয়াহ ফি ইসলাহে আর রায়ী ওয়ার রাবীয়াহ” অর্থাৎ “শাসনকার্য ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতি’ শীর্ষক গ্রন্থ রচনা করেন। পুরো কিতাবখানা উল্লেখিত দু'আয়াতের উপর ভিত্তি করে লেখা হয়েছে। আমরা যদি হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই রসুল সা. বলেছেন: “যে ব্যক্তি মারা যায় এমন অবস্থায় যে তার কাধে আনুগত্যের কোনো শপথ নেই, সে যেন জাহেলিয়াতের ওপর মৃত্যুবরণ করল”। অবশ্য নিঃসন্দেহে কোন মুসলমানের জন্য এমন শাসকের সামনে আনুগত্যের শপথ হারাম যে ইসলামের বিধি-বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনার অভ্যস্ত নয়। আনুগত্যের যে শপথ মানুষকে শুনাহ থেকে বাচাতে পারে তা হচ্ছে এমন শাসকের আনুগত্যের শপথ করা * বুখারি, কিতাবুল ইলম, (হাদিস নম্বর ৫৯, ফাতহুলবারী ১/১৪১) আবু হুরাইরা রা. বর্ণিত, “রিকাক' অধ্যায়ে পুনরায় এসেছে। ৭ মুসলিম, কিতাবুল ইমারাহ, ইবনে ওমর বর্ণিত হাদিস, হাদিস নম্বর (১৮৫১) www.pathagar.com

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.