ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ ইসলাম, মুসলমান, মুসলিম জাতি এবং মুসলিম দাওয়াতের বর্তমান সময়ের যে পতনোম্মুখ অবস্থা তা স্বৈরশাসনের ফলাফল বৈ কিছু নয়, যা খলিফা মুয়েজের তরবারির মাধ্যমে জনগণের উপর চেপে বসেছে। স্বৈরাচার জেল-জুলুম, নির্যাতন- নিপীড়ন ও লৌহ-ভাণ্ডা ইত্যাদি আল্লাহর শরিয়াহকে অকেজো করে রেখেছে, মানুষের উপর সেক্যুলারিজম চাপিয়ে দিয়েছে এবং মানুষকে দেশত্যাগে বাধ্য করেছে। স্বৈরশাসনের তন্তাবধানেই ইসলামি দাওয়াত, ইসলামি আন্দোলন ও এর ধারক-বাহকদের জেল-জুলুম, নির্যাতন ও দেশাস্তর প্রভৃতির মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার রীতিমতো প্রয়াস চলছে। কখনো স্বৈরাচার প্রকাশ্যে এ ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে, আবার কখনো তা গণতন্ত্রের মিথ্যা বুলির আশ্রয় অবলম্বন করে তার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে, আর ইসলাম বিরোধী শক্তি প্রকাশ্যে অপ্রকাশ্যে তার গুরু দায়িত পালন করে যাচ্ছে। আমাদের সর্বপ্রথম যা প্রয়োজন তা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ইসলাম মানুষকে সীমিত ও শর্তযুক্ত যে স্বাধীনতা দিয়েছে তা ব্যতীত তা কখনো দাওয়াতের ধ্বনি কখনো সুউচ্চ হয়নি এবং এর পূর্নজাগরণ কখনো বিস্ফোরিত হয়নি। এ স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তার ফিতরাত তথা স্বভাবের সাথে বোঝাপড়া করার সুযোগ পেয়েছে, দীর্ঘ আকাঙ্কার পর মানুষের কর্ণকুহরকে তা বিদীর্ণ করতে এবং তার বিবেক-বুদ্ধিকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে ইসলামি দাওয়াত, ইসলামি পুনর্জাগরণ ও ইসলামি আন্দোলনগুলোরে সামনে সর্বপ্রথম যে চ্যালেঞ্জ তা হচ্ছে স্বাধীনতার চ্যালেঞ্জ । তাই ইসলামের ব্যাপারে আত্মমর্যাদাবোধ সম্পন্ন প্রত্যেক ব্যক্তির উচিত সমবেত কণ্ঠে স্বাধীনতার প্রতি আহবান করা, এর সংরক্ষণ করতে সচেষ্ট থাকা । স্বাধীনতার প্রতি মানুষ সর্বদা মুখাপেক্ষি এবং বিকল্প হিসেবে এর মোকাবিলা দ্বিতীয় একটি নেই। এখানে আমি একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনবোধ করছি যে, ইসলামি ভাবধারা ফুটিয়ে তোলার জন্য মৌলিকভাবে আমদানিকৃত শব্দ যেমন গণতন্ত্র ইত্যাদি ব্যবহার করার প্রতি আমার আসক্তি. নেই; বরং ইসলামি ভাবধারা ও মূল্যবোধ বুঝানোর ক্ষেত্রে আমি সর্বদা ইসলামিক পরিভাষা ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের ব্যক্তিতৃবোধ এবং আমাদের স্বাতন্ত্র্য ও স্বকীয়তা বজায় রাখতে এটাই হচ্ছে সর্বোপযুক্ত পদ্ধতি । কিন্তু যখন কোনো পরিভাষা মানুষের মধ্যে বহুলাংশে প্রচলিত হয়ে যায় এবং মানুষ তা ব্যবহার করতে শুরু করে এমতাবস্থায় তো কানে আঙুল দিয়ে বধির হয়ে বসে www.pathagar.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।