ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৯১ যারা বলে যা শুদ্ধ ও সঠিক তাই অগ্রাধিকারযোগ্য হবে যদিও তার সাথে একজনও না থাকে, অপরদিকে যা ভুল তা প্রত্যাখ্যাত হবে যদিও তার সাথে ৯৯% জনশক্তি পাওয়া যায়, এ ধরনের বক্তব্য ওইসকল বিষয়াবলীর ব্যাপারে প্রযোজ্য হবে যেখানে শরিয়তের সুস্পষ্ট বিধান সম্বলিত ভাষ্য রয়েছে যাতে সন্দেহ, মতানৈক্য ও বিরোধীতার কোনো সুযোগ নেই । এ ধরনের বিষয় খুবই স্বল্প ও নগণ্য। এ সকল বিষয়ে বলা হয়ে থাকে “যা সত্য ও ন্যায়ানুযায়ী হয়ে থাকে তাই সংঘবদ্ধ শক্তি যদিও সেখানে তুমি একাকী হও” । অপরদিকে ইজতিহাদ তথা চিস্তা-গবেষণাযোগ্য বিষয় যেখানে শরিয়তের সুস্পষ্ট কোনো ভাষ্য নেই, অথবা এমন ভাষ্য রয়েছে যা একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে, অথবা এর বিপরীত সমপর্যায়ের বা এর থেকে শক্তিশালী ভাষ্য পাওয়া যায়, এমতাবস্থায় পারস্পরিক বৈপরীত্য দূরীকরণের লক্ষ্যে অখাধিকারের দাবিদার কোনো বিষয়ের প্রতি আশ্রয় নেওয়ার কোনো বিকল্প নেই। আর মতামত যাচাই হচ্ছে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি পদ্ধতি যার সাথে মানুষ দীর্ঘকাল ধরে পরিচিত এবং যা জ্ঞানী-গুণীদের কাছে পছন্দনীয় ও গ্রহণযোগ্য । আর মুসলিম জনশক্তি এবং মুসলিম সমাজও এর আওতাধীন ৷ মুসলমানদের বিধি-বিধানে এর সাথে সাংঘর্ষিক কিছু পাওয়া যায় না; বরং ভাষ্যসহ এমন কিছু পাওয়া যায় যা এর প্রতি সমর্থন যোগায়। সমসাময়িক এবং অতীত ইতিহাসে মুসলিম উম্মাহর যে দুর্দশা তার প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা মুসলিম উম্মাহর ইতিহাসের সর্বপ্রথম দুর্দশা হচ্ছে শুরা তথা পরামর্শ ব্যবস্থার প্রতি অবহেলা প্রদর্শন। যার ফলশ্রুতিতে “খেলাফাতে রাশেদাহ” পরিণত হলো “লোভনীয় ও ক্ষমতা আকড়ে ধরা সাম্রাজ্যে” যাকে কতিপয় সাহাবি “কিসরা' বা “কায়সার, এর সাম্রাজ্য বলে অভিহিত করেছেন৷ অর্থাৎ সাম্রাজ্যবাদের স্বেচ্ছাচারিতার ছোঁয়াচে রোগ মুসলমানদের মধ্যে সংক্রমিতি হয়েছিল ওই সকল সাম্রাজ্য থেকেই যাদের উপর আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন। অথচ মুসলমানদের উচিত ছিল ধ্বংসপ্রাপ্ত ওই সকল জাতি থেকে শিক্ষা গ্রহণ করা এবং যে সকল গুনাহ ও অপরাধ তাদের সাম্রাজ্যের পতনকে তরান্বিত করেছিল তা থেকে বিরত থাকা । কিন্তু হায় আফসোস! তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে খারাপ বিষয়টিই মুসলমানরা তাদের রাষ্ট্রের জন্য গ্রহণ করেছে, তা হচ্ছে স্বেচ্ছাচারিতা ও পৃথিবীতে গর্ব-অহংকার ও দস্ভতরে শাসনকার্য পরিচালনা করা। অথচ আল্লাহর এ জমিন পরিচালনা তো তারাই করবে যারা জমিনে গর্ব-অহংকার করে না এবং যাবতীয় ফিতনা-ফাসাদ থেকে নিজেদের নিরাপদে রাখে । www.pathagar.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।