ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ জনমত ও জনগণের অধিকাংশের মতামত। এ হাদিসটি একাধিক সনদে বর্ণিত হয়েছে, এরমধ্যে কোন কোন সনদ শক্তিশালী৯২ এবং বিভিন্ন বিতর্কিত বিষয়ে ফায়সালার ক্ষেত্রে অধিকাংশ আলেম - উলামা কর্তৃক এ হাদিস গ্রহণ করাও উক্ত হাদিসের বিশুদ্ধতার জন্য অন্যতম দলিল। এ হাদিসের আলোকে ইসলামি চিন্তাবিদগণ অধিক সংখ্যক জনশক্তির মতামতকে কোনো বিতর্কিত বিষয়ের একটি দিকের অগ্রাধিকারের জন্য অন্যতম কারণ হিসেবে গ্রহণ করে থাকেন, যদি অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এর সাথে সাংঘর্ষিক দ্বিতীয় অন্য একটি দিক পাওয়া নাযায়। ইমাম আবু হামিদ গাজালী তার বিভিন্ন গ্রন্থে সংখ্যাধিক্যের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেছেন যখন অন্যান্য দিক থেকে একাধিক দৃষ্টিভঙ্গি সমান পর্যায়ে অবস্থান করে 1১৩ *২ ইমাম তাবরানী মারফু সনদে আবু উমামা থেকে এ হাদিস বর্ণনা করেন। সেখানে রয়েছে: “বনি ইসরাঈল একাত্তর দলে বিভক্ত হয়েছিল, অথবা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল, আর এ উম্মতের মধ্যে আরো একটি দলে বেশি হবে, সবাই জাহান্নামী হবে, শুধুমাত্র বিশাল সংখ্যক জনশক্তি যা অনুসরণ করে তা ব্যতীত। আল মুজাম আল কাবীর: ৮/৮০৩৫। ইমাম হাইছামী মাজমাযুয যাওয়ায়েদ গ্রস্থেও তা উল্লেখ করেন এবং বলেন, ইমাম তাবরানী তা বর্ণনা করেন এবং তার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, ৬/২৩৩, ২৩৪ । অন্যত্র তিনি বলেন, ইমাম তাবরানী আওসাতে কাবীরেও অনুরূপ বর্ণনা করেছেন, এ সনদে আবু গালিব রয়েছেন যাকে ইমাম ইবনে মুয়ীনসহ অনেকেই নির্ভরযোগ্য বলেছেন এবং এছাড়া অন্যান্য বর্ণনাকারীগণও এখানে নির্ভরযোগ্য । এমনিভাবে আওসাতে কাবীরের একটি সনদেও তা উল্লেখ হয়েছে (৭/২৫৮)। তাবরানী ও আহমদ তার মুসনাদ গ্রন্থে আল ইবনে আবী আওফা থেকে মাওকুফ সনদে এ হাদিস বর্ণনা করেন, রসুল সা. বলেন, “হে ইবনে জাহমান, তোমাকে অধিক সংখ্যক জনশক্তির মতামতকে অনুসরণ করতে হবে”, হাইছামী বলেন, আহমদের সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ৬৫/২৩২, এমনিভাবে ইবনে ওমর থেকে ইবনে আবি আসেম (৮০) তা বর্ণনা করেন যার শব্দ হচ্ছে, আল্লাহ তায়ালা কখানো ও উম্মতকে গোমরাহীর উপর এঁক্যবদ্ধ করবেন না, আল্লাহর সাহায্য ও রহমত সর্বদা সংঘবদ্ধ জীবনের উপর, তাই তোমরা অধিক সংখ্যক জনশক্তির মতামতকে অনুসরণ করো; কারণ যে দলচ্যুত হবে একাকীত্ব তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে”। আলবানী বলেন, এর সনদ দুর্বল। একজন উল্লেখযোগ্য ইমাম, তাই তার থেকে বর্ণিত এ সকল সনদের অবশ্যই গ্রহণযোগ্য ভিত্তি থাকবে। ** দেখুন : শুরা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় এর কার্যকারিতা - ড. আবদুল হামিদ আল আনসারী । www.pathagar.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।