পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৮৯ হাদিস: “তোমরা যদি পরামর্শের ভিত্তিতে একমত্য অবলম্বন করতে” হাদিস শরিফে এসেছে, রসুল সা. আবু বকর রা. ও ওমর রা.-কে বলেন, তোমরা যদি পরামর্শের ভিত্তিতে একমত্যে পৌছতে তাহলে আমি তোমাদের বিপরীত মত পোষণ করতাম না”; অর্থাৎ দু'জনের মতামত একজনের মতের উপর প্রাধান্য পাবে; যদিও তা নবির সা. যতো হউক না কেন, যতক্ষণ না তা শরিয়তের বিধি- বিধান বহির্ভূত এবং আল্লাহর পক্ষ থেকে তাবলিগ করা আবশ্যক এমন বিষয়ের অন্তর্ভূক্ত না হয়। ওহুদ যুদ্ধে সংখ্যাধিক্যের মতামত গ্রহণ এমনিভাবে আমরা দেখি রসুল সা. ওহুদের ময়দানে সংখ্যাধিক্যের মতামত গ্রহণ করে মদিনার বাইরে গিয়ে দুশমনের মোকাবিলা করেছেন, অথচ তার এবং বিশিষ্ট সাহাবিদের মত ছিল মদিনার অভ্যন্তরে থেকে দুশমনের মোকাবিলা করা । ছয় সদস্য বিশিষ্ট পরামর্শ সভা হজরত ওমর রা. কর্তৃক নির্ধারিত ছয় সদস্য বিশিষ্ট পরামর্শ সভা এখানে উল্লেখযোগ্য, যাদেরকে তিনি খেলাফতের জন্য মনোনীত করেছিলেন এমর্মে যে সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে তাদের মধ্যকার একজনকে খলিফা মনোনয়ন করা হবে এবং অবশিষ্টরা তার হাতে আনুগত্যের বাইয়াত গ্রহণ করবে । যদি কারো ব্যাপারে তিন তিন ভোটে সমান হয়ে যায় তাহলে অগ্রাধিকার দেওয়ার জন্য বাইর থেকে আবদুল্লাহ ইবনে ওমরের রা. মতামত গ্রহণ করতে হবে । যদি তারা এতে সম্মত না হয় তাহলে তিনজনের যে পক্ষে আবদুর রহমান ইবনে আউফ রয়েছে তা গ্রহণ করতে হবে। হাদিস: “আস্ সাওয়াদুল আজম” তথা বিশাল সংখ্যক জনমত হাদিস শরিফে আস্ সাওয়াদুল আ'জমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং তার অনুসরণ করতে বলা হয়েছে। আস্ সাওয়াদুল আ'জম এর অর্থ হচ্ছে: সাধারণ শাইখাইনের শর্তে এ হাদিসকে সহিহ বলেছেন এবং ইমাম যাহাবীও তাকে সমর্থন করেছেন। ৯ ইমাম আন্মদ আবদুর রহমান ইবনে গানাম আমআরী থেকে এ হাদিস বর্ণনা করেন: (8/২২৭), তার সনদে শাহর ইবনে হাওশাব রয়েছে, ইবনে হাজার তার সম্পর্কে তাকৃরীব গ্রন্থে বলেছেন : সত্যবাদী, কিন্তু বেশি বেশি ভুলের শিকার । শাইখ আহমদ শাকের তার এ মতকে সমর্থন করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।