১৮৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ যাচাই করা যেতে পারে যেগুলো ইজতেহাদ তথা চিন্তা-গবেষণাযোগ্য বিষয়, যেখানে একাধিক মত থাকার সম্ভাবনা রয়েছে এবং যেখানে সাধারণত মানুষের দ্বিমত করার সুযোগ রয়েছে, যেমন কোনো পদের জন্য একাধিক প্রার্থী থেকে একজনকে মনোনয়ন করা, যদিও তা রাষ্ট্রপতির পদ হোক না কেন। এমনিভাবে অফিস-আদালত ও হাসপাতাল ইত্যাদি পরিচালনার আইন-কানুন যা ইসলামি আইনবিদদের পরিভাষায় “আল মাসাহিল আল মুরসালাহ” অর্থাৎ জনকল্যাণমূলক বিষয়াবলীর অন্তর্ভূক্ত । এমনিভাবে যুদ্ধ বা যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া, ট্যাক্স নির্ধারণ অথবা রহিত করা, জরুরি অবস্থা জারি করা অথবা না করা, বাষ্ট্রপ্রধানের সময়সীমা নির্ধারণ করা এবং পুননির্বাচনের ঘোষণা করা অথবা না করা ইত্যাদি এ জাতীয় বিষয়াবলীতে চিন্তা-ভাবনা ও একাধিক মতামতের অবকাশ রয়েছে। এ সকল বিষয়াবলীতে যদি বিপরীতধর্মী একাধিক মত পাওয়া যায় তাহলে কি সিদ্ধান্ত ছাড়া তা রেখে দেওয়া হবে, না কোনো একটি মতক অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে? যৌক্তিক কোনো কারণ ছাড়া কি অগ্রাধিকার দেওয়া হবে, না অবশ্যই এর জন্য যৌক্তিক কোনো কারণের অনুসন্ধান করতে হবে? অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সংখ্যাধিক্যতা নির্ভরযোগ্য একটি কারণ এবং এর যুক্তি-প্রমাণ হচ্ছে মানুষের জ্ঞান-বুদ্ধি, শরিয়তের যৌক্তিকতা এবং বাস্তবতা ইত্যাদির দাবি হচ্ছে অগ্রাধিকার দেওয়ার পেছনে কোনো না কোনো যৌক্তিক কারণ অবশ্যই থাকা প্রয়োজন, আর বিপরীতধর্মী একাধিক মতের উপস্থিতিতে সংখ্যাধিক্যতাই হচ্ছে অগ্রাধিকার দেওয়ার জন্য যৌক্তিক কারণ; কারণ একজনের মতামতের তুলনায় দু'জনের মতামত সঠিক হওয়ার সম্ভাবনা অধিক প্রবল। দু'জনের চেয়ে একজনের সাথে শয়তানের উপস্থিতি বেশি প্রবল হাদিস শরিফে এসেছে “দু'জনের চেয়ে একজনের সাথে শয়তানের উপস্থিতি বেশি প্রবল””° ১০ ইমাম তিরমিজী ‘ফিতান’ অধ্যায়ে ওমর থেকে এ হাদিস বর্ণনা করেন, (২, ১৬৬), তিনি বলেন, হাদিসটি হাছান সহিহ গরিব । ইমাম তিরমিজী বলেন, ওমর ছাড়াও এ হাদিসটি একাধিক সনদে বর্ণিত হয়েছে। হাকিমও এ হাদিসটি বর্ণনা করেন (১/১১৪) এবং তিনি www.pathagar.com
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।