ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৮৭ শুধু তাই নয়; বরং কুআনের অধিক সংখ্যক আয়াত থেকে প্রতিভাত হয় যে সংখ্যাগরিষ্ঠতা সর্বদা বাতিলের সারিতে থাকে এবং তা সর্বদা তাগুতের পক্ষ অবলম্বন করে থাকে। কুরআনে ইরশাদ হয়েছে: “আর হে মুহাম্মদ! যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে” (আল আনআম, : ১১৬), “হে মুহাম্মদ! তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক তা মানবে না” (সুরা ইউসুফ, ১২: ১০৩)। এ জাতীয় বক্তব্য কুআনের অধিক সংখ্যক আয়াতের শেষাংশে উল্লেখ করা হয়েছে “কিন্তু অধিকাংশ মানুষ তা সম্পর্কে অবগত নয়” (সুরা আরাফ, ৭: ১৮৭), “বরং অধিক সংখ্যক তা উপলব্ধি করতে সক্ষম নয়” (সুরা আনকাবৃত, ২৯: ৬৩), “কিন্তু অধিকাংশ মানুষ ঈমানের ছায়াতলে আশ্রয় নিতে ইচ্ছুক নয়” (সুরা হুদ, ১১: ১৭), “কিন্তু অধিক সংখ্যক মানুষ কৃতজ্ঞতা পোষণ করে না” (সুরা বাকারা, ২: ২৪৩)। এমনিভাবে কুআনের বিভিন্ন আয়াত থেকে প্রতিভাত হয় যে সংশোধন ও কল্যাণের ধারক-বাহকরা সর্বদা সংখ্যায় স্বল্প হয় থাকে। ইরশাদ হয়েছে “আর আমার বান্দাদের মধ্যে স্বল্লসংখ্যকই কৃতজ্ঞ” (সুরা সাবা, ৩৪: ১৩), “তবে যারা ইমান আনে ও সৎ কাজ করে একমাত্র তারাই এতে লিপ্ত হয় না এবং এ ধরনের লোক অতি অল্প” (সুরা সাদ, ৩৮: ২৪)। উল্লেখিত বক্তব্য সটিক নয়, তা ভুল ও গলদ চি্তা-ভাবনার উপর প্রতিষ্ঠিত । আমাদের আলোচিত বিষয় হওয়া দরকার মুসলিম সমাজে প্রচলিত গণতন্ত্র নিয়ে, যেখানে অধিকাংশ মানুষ জানে, বুঝে, উপলব্ধি করতে সক্ষম হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। অবিশ্বাসী, কাফির ও নাস্তিকদের সমাজ আমাদের এখানকার আলোচনা বহির্ভূত। সুপ্রতিষ্ঠিত ও শ্বাশত বিষয়াবলীতে নির্বাচন ৰা মতামত প্রদানের কোনো সুযোগ নেই কতিপয় বিষয় এমন রয়েছে যেখানে ভোটপ্রদান বা মতামত প্রদানের কোনো সুযোগ নেই। মতামত গ্রহণের জন্য তা উপস্থাপন করা হয় না; কারণ এগুলো চিরসত্য এবং চির প্রতিষ্ঠিত বিষয় যেখানে কোনো রদবদল করার সুযোগ নেই, তবে যদি এ সকল সুপ্রতিষ্ঠিত বিষয়াবলীতে রদবদল আসতে পারে । সুতরাং শরিয়তের অকাট্য বিষয়াবলী, দ্বীনের মৌলিক বিষয়াদি এবং কোনো চিন্তা- ভাবনা ছাড়াই যে সকল বিষয় সহজেই দ্বীনের অন্তর্ভুক্ত বিষয় বলে বোধগম্য হয় ইত্যাদি ক্ষেত্রে মতামত যাচাইয়ের কোনো সুযোগ নেই । মতামত আদান-প্রদান বা www.pathagar.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।