ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ সংবিধানে সুস্পষ্টভাবে আরো একটি ধারা সংযোজন করা যায় যে সকল আইন- কানুন ইসলামি শরিয়তের সুস্পষ্ট ও অকাট্য বিষয়াবলীর সাথে সাংঘর্ষিক হবে তা প্রত্যাখ্যাত। এটি মূলত নতুন কোনো ধারা নয়; বরং পূর্বোক্ত কথারই মজবুতকরণ। সুতরাং গণতন্ত্রের প্রতি আহবান তথা জনগণের শাসন মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর শাসনের বিকল্প হিসেবে তা গ্রহণ করা আবশ্যক হয়ে পড়ে না। উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই। যদিও এটি গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, তথাপিও ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের সুপ্রসিদ্ধ মত হচ্ছে কোনো বিষয়ের অবিচ্ছেদ্য অংশ মূলত মূল বিষয়ের সমপর্যায়ে নয়। তাই মানুষের অনুসৃত কর্মনীতির অবিচ্ছেদ্য বিষয়াবলীর প্রতি দৃষ্টিপাত করে তাকে কাফির বা ফাসিক তথা পাপাচারী ইত্যাদি উপাধিতে ভূষিত করা যাবে না; কারণ কখনো মানুষ এ সকল অবিচ্ছেদ্য বিষয়াবলীর প্রতি দৃষ্টিপাত করে না; বরং কখনো একটি বারও এ সকল বিষয়ের প্রতি তাদের মনোযোগ ধাবিত হয় না। সংখ্যাগরিষ্ঠতার শাসন কি ইসলামের সাথে সাংঘর্ষিক? ইসলামপন্থীদের মধ্যে যারা এ মতের প্রবক্তা এক্ষেত্রে তাদের যুক্তি যে, গণতন্ত্র হচ্ছে আমদানিকৃত কতিপয় মূলনীতি যার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। সংখ্যাগরিষ্ঠতার শাসননীতির উপর তা প্রতিষ্ঠিত। শাসক নির্বাচন, যাবতীয় কার্ধাদি সম্পন্নকরণ এবং বিতর্কিত বিষয়ে মীমাংসাসহ নানাবিধ কর্মকাণ্ডে সংখ্যাগরিষ্ঠতাকেই ফায়সালাকারী হিসেবে বিবেচনা করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট হচ্ছে সকল বিষয়ের শাসক এবং মূল কেন্দ্রবিন্দু। যে কোনো মত বা চিন্তাধারা, যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, চাই নিঃশর্ত হোক বা শর্তযুক্ত হোক, তাহলে তাই হয়ে থাকে কার্যকরী এবং বাস্তবায়নযোগ্য, যদিও কখনো কখনো এটি ভুল অথবা মিথ্যা হয়ে থাকে। এর পাশাপাশি তাদের দৃষ্টিতে ইসলামে এ জাতীয় উপায় বা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। সংখ্যাগরিষ্ঠতার কারণে ইসলাম কোনো মতকে অন্য মতের উপর প্রাধান্য দেয় নাঃ বরং এখানে কোনো মতামতের মূল বক্তব্যই বিবেচ্য, এখানে দেখা হয় মূল মতামতটি সঠিক না ভুল? যদি মূলত এটি সঠিক হয়ে থাকে তাহলে তা বাস্তবায়িত হবে, যদিও এর পক্ষে একাধিক ভোট পাওয়া না যায় অথবা আদৌ কোনো ভোট পাওয়া না যায়। আর যদি মূলত সেটি ভুল হয়ে থাকে তাহলে তা প্রত্যাখ্যাত হবে যদিও তার পক্ষে ৯৯% ভোট পাওয়া যায়!! www.pathagar.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।