পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৮৫ ১. জগৎ সংসারে ক্ষমতার সার্বভৌমত্ব অর্থাৎ আল্লাহ তায়ালাই সৃষ্টি জগতের সকল ক্ষমতার অধিপতি, তিনিই এ জগতের সকল কিছু স্বীয় ক্ষমতার মাধ্যমে পরিচালনা করেন এবং তার চিরাচরিত নিয়মে এ জগত সংসারের সকল কিছু নিয়ন্ত্রণ করেন যেখানে কোনো পরিবর্তন-পরিবর্ধন নেই। কুরআন কারিমে ইরশাদ হয়েছে “এরা কি দেখে না আমি ভূখণ্ডের ওপর এগিয়ে চলছি এবং এর গণ্ডি চতুরদিক থেকে সংকুচিত করে আনছি? আল্লাহ রাজতৃ করছেন, তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কেউ নেই এবং তার হিসেব নিতে একটুও দেরি হয় না” (সুরা আর রা'দ, : ৪১)। এখানে যে বিষয়টি স্পষ্ট যে এখানে রাজত্ব বা ক্ষমতা বলতে আইন প্রণয়ন তথা আদেশ-নিষেধ করার ক্ষমতা নয়; বরং এ জগত-সংসার পরিচালনায় আল্লাহর ক্ষমতা ও কুদরতের কথা বুঝানো হয়েছে। ২. আইন প্রণয়নের সার্বভৌমত্ব যাবতীয় আদেশ-নিষেধ প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহর জন্যই, তাইতো তিনি নবি ও রসুল প্রেরণ করেছেন, আসমানী গ্রহ্সমূহ নাজিল করেছেন, যেখানে তিনি সকল প্রকার বিধি- বিধান দিয়েছেন, আবশ্যকভাবে পালনীয় কাজগুলো স্পষ্ট করে দিয়েছেন, হালালকে হালাল করেছেন এবং হারামকে হারাম করেছেন। আল্লাহ তায়ালাকে প্রভু হিসেবে, ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে এবং মুহাম্মদকে সা. নবি ও রসুল হিসেবে স্বীকৃতি দানকারী মুসলমান কখনো উপরে বর্ণিত আল্লাহর সার্বভৌমতের সাথে দ্বিমত পোষণ করতে পারে না। যে সকল মুসলিম ব্যক্তিবর্গ গণতন্ত্রের প্রতি মানুষকে আহ্বান করে থাকেন, তারা মূলত শাসন পদ্ধতির একটি অবকাঠামো হিসেবে তা গ্রহণ করার আহ্বান করে থাকেন যেখানে শাসক নির্বাচন, শুরার বাস্তবায়ন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধান, অন্যায়-অবিচারের প্রতিবাদ এবং পাপকার্ষের প্রত্যাখ্যান, বিশেষত যখন তা সুস্পষ্ট কুফরির দিকে ধাবিত হয় ইত্যাদি ক্ষেত্রে ইসলামের রাজনৈতিক মূলনীতিগুলো বাস্তবরূপ লাভ করে থাকে । যে বিষয়টি বিষয়টিকে আরো মজবুত করতে পারে তা হলো গণতন্ত্রের ধারক-বাহক হওয়া সত্তেও সংবিধানে সুস্পষ্টভাবে লেখা থাকে যে, রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম এবং ইসলামি শরিয়ত হচ্ছে যাবতীয় আইন প্রণয়নের একমাত্র উৎস । এটি বিধি-বিধান প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমতৃকেই নিশ্চিত করে থাকে । মূলত: আল্লাহর সার্বভৌমত্ব বলতে আল্লাহ্ প্রদত্ত বিধি-বিধানের সার্বভৌমত্ব এবং কর্তৃতৃকেই বুঝানো হয়ে থাকে। www.pathagar.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।