১৮৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ ইসলামের পরিভাষায় যদি শাসক কোনো খারাপ বা গোনাহ্্র কাজের নির্দেশ দেয় তাহলে এক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করতে হবে এবং জনগণের পরামর্শ বা সাবধানবাণীর প্রতি যদি আমল না দেয় তাহলে প্রয়োজনে শাসককে বরখাস্ত করার অধিকার জনগণের থাকবে। (আল্লাহর সার্বভৌমতৃ) মূলনীতির উদ্দেশ্য এখানে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনবোধ করছি সার্বভৌমতৃ শুধুমাত্র আল্লাহর জন্য” এটি ইসলামের একটি সার্বজনীন মূলনীতি, সকল পর্যায়ের ইসলামি আইনবিদগণ “শরিয়তের বিধান’ এবং “বিধানদাতা" শীর্ষক অধ্যায়ে আলোচনা করতে গিয়ে এ বিষয়ে একমত্য পোষণ করেছেন যে, বিধানদাতা হচ্ছে একমাত্র আল্লাহ তায়ালা, নবি সা. তার পক্ষ থেকে সংবাদ বাহক মাত্র। আল্লাহ তায়ালাই প্রকৃতপক্ষে আদশ-নিষেধ করেন, হালাল-হারামের বিধান জারি করেন এবং সকল বিষয়ের আইন-কানুন প্রণয়ন করেন। খারেজী সম্প্রদায়ের বক্তব্য “আল্লাহ ব্যতীত অন্য কেউ ফায়সালা করার মালিক হতে পারে না” এটি প্রকৃতই বাস্তব ও সত্য কথা; কিন্তু তাদের ব্যাপারে যে কারণে আপত্তি করা হয় তা হচ্ছে তারা যথাস্থানে এ কথার প্রয়োগ ও ব্যবহার করতে প্রস্তুত ছিল না এবং তারা এর মাধ্যমে সকল বিষয়ে মানুষের ফায়সালাকে অস্বীকার করার একটি খোঁড়া যুক্তি দাড় করানোর ব্যর্থ প্রয়াস চালিয়েছিল, যা কুআনের সুস্পষ্ট বিরোধিতা বৈ কিছু নয় । কুরআন একাধিক স্থানে বিভিন্ন বিষয়ে মানুষের ফায়সালার স্বীকৃতি দেওয়া হয়েছে, এরমধ্যে দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের ক্ষেত্রে ফায়সালা করতে এগিয়ে আসার বিধান উল্লেখযোগ্য । তাই হজরত আলী রা. খারেজি সম্প্রদায়ের এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন “সত্য ও বাস্তব কথা; কিন্তু মিথ্যা ও অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করা হয়েছে” । তিনি তাদের বক্তব্যকে “সত্য ও বাস্তব কথা’ বলে আখ্যায়িত করেছেন এবং তাদের নিন্দাবাদ করেছেন যে তারা অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করেছে। আর কেনই বা তা সত্য ও বাস্তব কথা হবে না, আল্লাহ তায়ালাতো সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন “শাসন ও বিধান একমাত্র আল্লাহর জন্যই” (সুরা ইউসুফ, ১২: ৪০; সুরা আনআম, ৬: ৫৭)। সুতরাং সৃষ্টির উপর আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমতৃ নিঃসন্দেহে স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত, আর তা দু'ধরনের হতে পারে : www.pathagar.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।