ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৮৩ নির্বাচন সংক্রান্ত এ সকল বিধি-বিধান ও দিক নির্দেশনার পাশাপাশি পরিশেষে আমরা একে পরিপূর্ণ একটি ইসলামিক বিধি-ব্যবস্থা হিসেবে দাড় করানোর প্রয়াস পাব যদিও প্রকৃতই তা মুসলমান ব্যতীত অপরাপর জাতি-গোল্ঠী থেকে সংগৃহীত । জাতির শাসন এবং আল্লাহর শাসন আমরা এখানে যে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করার প্রয়াস পাচ্ছি এবং যার প্রতি শুরুতেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা হচ্ছে গণতন্ত্রের মূল বক্তব্য এবং এ ক্ষেত্রে ইসলামের মূল বক্তব্য সন্দেহাতীত ভাবে এক ও অভিন্ন । আমরা যদি সময়ের বাকে বাকে আগত বিভিন্ন অত্যাচারী রাজা-বাদশাহ এবং পাপাচারী শাসকবর্গের ইতিহাস, শাসকগোষ্ঠীর তল্িবাহক আলেম-উলামা এবং অল্প বিদ্যায় ভয়ংকর একনিষ্ঠ আলেমদের ফতোয়া থেকে ইসলামকে বুঝতে ও জানতে চেষ্টা না করি; বরং ইসলামকে এর মৌলিক উৎস থেকে বুঝতে চেষ্টা করি এবং কুরআন, সুন্নাহ ও খোলাফায়ে রাশেদার জীবনী ইত্যাদি নির্মল নির্বরণী থেকে ইসলামের বিধি-বিধান জানতে ও বুঝতে চেষ্টা করি তাহলে উল্লেখিত বক্তব্য সহজে অনুধাবন করতে সক্ষম হবে। যারা বলে থাকে গণতন্ত্র যানে জনগণের উপর জনগণের শাসন, এ কথা মেনে তাদের এ কথা সঠিক নয়। জনতার শাসন যা মূলত গণতন্ত্রের মূল ভিত্তি, ইহা আল্লাহর সার্বভৌমস্তের মূলনীতি যা মূলত ইসলামি আইন প্রণয়নের মূল ভিত্তি, তার সাথে সাংঘর্ষিক নয়। প্রকৃতপক্ষে এটি মূলত ব্যক্তি শাসন তথা স্বৈরশাসনের সাথে সাংঘর্ষিক ৷ গণতন্ত্রের প্রতি আহবানের মাধ্যমে মানুষের উপর আল্লাহর সার্বভৌমভ্তকে অস্বীকার করা আবশ্যক হয়ে পড়ে না। গণতন্ত্রের আহবায়কদের কল্পনাও কখনো এমন চিন্তা- ভাবনার উদ্রেক হয় নি। এখানে শুধুমাত্র যে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করা হয় এবং যা বাস্তবায়নের প্রতি সবাই লালায়িত থাকে তা হচ্ছে জগন্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসা জালিম স্বৈরাচারী শাসকবর্গের পতন। নির্যাতন-নিস্পেষণ, জেল-জুলুম এবং লাঠি-ডাণ্ডাই হয়ে থাকে যাদের শাসনের হাতিয়ার । রসুলের সা. হাদিসে যাদেরকে ক্ষমতায় আঁকড়ে থাকা শাসক জালিম ও স্বৈরাচারী শাসক বলে আখ্যায়িত করা হয়েছে তাদের অপসারণ । হ্যা, গণতন্ত্র বলতে এখানে যা কিছু বুঝানো হয়ে থাকে তা হচ্ছে জনগণই তাদের পছন্দসই শাসক নির্বাচন করবে, তার কার্যক্রমের খোজ-খবর রাখবে এবং শাসক জাতীয় সংবিধানের বিপরীত কর্মসূচি গ্রহণ করলে তা মেনে নিতে অস্বীকার করবে । www.pathagar.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।