প্রথম অধ্যায়: ইসলামে রাষ্ট্রের মর্যাদা ও গুরুত্ব ৩ সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। এমনটি আল আজহার কর্তৃক প্রদত্ত ডক্টরেট ডিগ্রী বাতিল করা হয় এবং আলেম সমাজ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়সহ সর্বস্তরের বুদ্ধিজীবী ও চিন্তাবিদগণ তার এ ভ্রান্ত চিন্তাধারার প্রাতি-উত্তর দিয়েছেন।২ সেক্যুলার মতবাদ, এর ধারক বাহক এবং এর যথার্থতার যুক্তির অসারতা প্রমাণের লক্ষ্যে ইসলামের ব্যাপকতা ও সার্বজনীনতার রূপ সবার কাছে স্পষ্ট করে তুলে ধরতে হবে। রাষ্ট্র ব্যবস্থা এবং এর যাবতীয় বিধি-বিধান ইসলামি জীবন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামের স্বার্থকতা প্রকাশ পায় এবং তা ইসলামের ব্যাপকতার একটি উল্লেখযোগ্য বহিঃপ্রকাশ । মহাগ্রন্থ আল-কুরআনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে যাতে রয়েছে জীবনের প্রত্যেকটি বিভাগের এক সুন্দর ও সার্বজনীন সমাধান । “... এবং আমি আপনার উপর এমন কিতাব নাজিল করেছি যাতে রয়েছে সবকিছুর সমাধান এবং মুসলমানদের জন্য হেদায়াত, রহমত ও সুসংবাদ স্বরূপ” (আন নাহল, ১৬: ৮৯)৩। ইসলামের মূলগ্রস্থ থেকে সংগৃহীত দলিল-প্রমাণ রাষ্ট্র ব্যবস্থা ইসলামি জীবন-ব্যবস্থারই অবিচ্ছেদ্য অংশ, এ কথা কোনো ইসলামি আন্দোলন কিংবা এর আহবায়ক ও প্রতিষ্ঠাতাদের নিজস্ব আবিষ্কৃত কোনো বিষয় নয়, বরং এটি হচ্ছে ইসলামের মূলগ্রস্থ, সুপ্রতিষ্ঠিত এঁতিহাসিক ঘটনাবলী এবং ইসলামের প্রকৃতি ও বৈশিষ্ট ইত্যাদির মাধ্যমে প্রমাণিত বাস্তব একটি বিষয়। পবিত্র কুরআনের সুরা নিসায় আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন: “নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আমানত তার যথাযথ মালিকের নিকট সোপর্দ করতে এবং ইনসাফের সাথে মানুষের মাঝে শাসনকার্য পরিচালনা করতে নির্দেশ দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন এবং শুনে থাকেন। হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ, তার রসুল এবং তোমাদের দায়িতৃশীল তথা শাসকগোষ্ঠীর আনুগত্য করো, যদি তোমরা কোনো ২ যারা এর প্রতি উত্তর দিয়েছেন তাদের মধ্যে আল আযহারের সাবেক রেক্টর মুহাম্মদ আল খিজর হুসাইন এবং তৎকালীন মিশরের গ্রান্ড মুফতী শাইখ মুহাম্মদ বাবীত আল মুতিয়ী উল্লেখযোগ্য । * দেখুন : আমাদের গ্রন্থ (শুমুলল ইসলাম তথা ইসলামের ব্যাপক রূপ) এবং “আল খাসায়িস আল আম্মাহ লিল ইসলাম তথা ইসলামের সার্বজনীন বৈশিষ্ট্য” নামক গ্রন্থের “শুযুল' অর্থাৎ ইসলামের ব্যাপকতা ও সার্বজনীনতা শীর্ষক আলোচনা । www.pathagar.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।