ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ ইসলামি রাষ্্রব্যবস্থাঃ তত ও প্রয়োগ নয়। তাই ইসলামের দৃষ্টিতে একজন সাক্ষীর সে সকল গুণাবলী ও যোগ্যতা থাকা শর্ত, যেমন আদল-ইনসাফ ও সন্তোষজনক চরিত্রের অধিকারী হওয়া ইত্যাদি তা একজন ভোটারের মধ্যেও বিদ্যমান থাকা আবশ্যক । “তোমাদের মধ্য থেকে যারা ন্যায়বান তারাই কেবল সাক্ষ্য দিবে” (সুরা তালাক ৬৫: ০২), “আর সাক্ষীদের মধ্যে যাদের প্রতি তোমরা সন্তুষ্ট হও” (সুরা বাকারা, ২: ২৮২), স্থান কাল পাত্রভেদে আদল-ইনসাফের মাপকাঠিতে পরিবর্তন ও সহজ করা যেতে পারে যাবে বিশাল সংখ্যক নাগরিক সাক্ষ্য প্রদানের উপযুক্ত হতে পারে, তবে যারা আইনত দণ্ডণীয় অপরাধের সঙ্গে জড়িত এবং যারা দণ্ডপ্রাপ্ত, এ জাতীয় সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে তারা অনুপযুক্ত বলে বিবেচিত হতে পারে । যে ব্যক্তি অসৎ কোনো ব্যক্তিকে সৎ বলে ভোট দিয়ে থাকে সে মিথ্যা সাক্ষ্য প্রদানের মতো মহাপাপে লিপ্ত হয়ে থাকে, যে অপরাধকে কুরআন কারিমে আল্লাহর সাথে অংশীদারীতের অপরাধের সাথে একাকার করে উল্লেখ করা হয়েছে । ইরশাদ হয়েছে “মূর্তিপূজার আবর্জনা থেকে তোমরা বেঁচে থাক এবং মিথ্যা সাক্ষ প্রদান থেকে দূরে থাক” (সুরা হাজ, ২২: ৩০)। যে ব্যক্তি কোনো প্রার্থীকে তার পরিবারভুক্ত, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ কিংবা শুধুমাত্র ব্যক্তিস্বার্থ অর্জন ইত্যাদির লক্ষ্যই নির্বাচিত করে থাকে সে আল্লাহ তায়ালার সুস্পষ্ট নির্দেশ লঙ্ঘন করে থাকে । “আর তোমরা আল্লাহর জন্যই সাক্ষ্য প্রদান করো” (সুরা তালাক, ৬৫: ০২)। আর যে ব্যক্তি নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থেকে স্বীয় দায়িতু পালনে অবহেলা করল, যার ফলে উপযুক্ত প্রার্থী পরাজয় বরণ করল এবং সত্যিকারভাবে অনুপযুক্ত এবং যার মধ্যে শক্তিশালী ও আমানতদ্বার ও গুণদ্বয়ের সমাহার ঘটেনি এমন ব্যক্তি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করল, সে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত আদেশ-নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন করল। তাকে সাক্ষ্য প্রদান করার জন্য আহবান করা হয়েছে, জাতির সর্বোচ্চ প্রয়োজন থাকা সত্তেও সে তা থেকে নিজেকে বিরত রেখে সাক্ষ্য গোপন করল, অথচ আল্লাহ তায়ালা নির্দেশ করেছেন: “সাক্ষীদেরকে যখন সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হয় তারা যেন তাতে অস্বীকার না করে” (সুরা বাকারা, ২: ২৮২), “তোমরা সাক্ষ্য গোপন করো না, যারা সাক্ষ্য গোপন করে থাকে তাদের অন্তর গোনাহর সংস্পর্শে কলুষিত” (সুরা বাকারা, ২: ২৮৩)। স্বাভাবিকভাবেই প্রার্থীদের ক্ষেত্রেও এ জাতীয় শর্তাবলী ও প্রয়োজনীয় গুণাবলীর সমাহারের আবশ্যকতা থাকবে এবং এ ক্ষেত্রে তা আরো গুরুত্বের দাবিদার হবে । www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।