ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৮১ কোনো কাজের লক্ষ্যে যদি কোনো উপায়-উপকরণ নির্দিষ্ট হয়ে পড়ে তাহলে তা মৌলিক কাজটির সমপর্যায়ভুক্ত বলে মনে করা হয়। অমুসলিমদের থেকে চিন্তার কোনো খোরাক পেলে বা তাদের কর্মনীতিতে কোনো সমাধান খুঁজে পেলে তা গ্রহণ করতে ইসলামে কোনো বিধি-নিষেধ নেই । খন্দক বা পরিখার যুদ্ধে রসুল সা. পরিখা খননের পরিকল্পনা নিয়েছিলেন, যা ছিল মূলত পারসিকদের অন্যতম একটি রণকৌশল। বদরের যুদ্ধবন্দীরা মুশরিক ও পৌত্তলিক হওয়া সত্তেও মুসলমানদেরকে তাদের থেকে জ্ঞানার্জন করার জন্য রসুল সা. অনুমতি প্রদান করেছিলেন। জ্ঞান-বিজ্ঞান মুসলমানের হারানো মানিক, যে যেখানেই তা পাবে সে সেখানে থেকেই তা গ্রহণ করতে পারবে । আমি আমার বিভিন্ন লেখায় এ দিকেই ইঙ্গিত দিতে চেষ্টা করেছি যে অন্যান্য জাতি- গোষ্ঠীর জ্ঞান-বিজ্ঞান, চিন্তা-দর্শন ও বিধি-বিধান থেকে যা আমাদের জন্য উপকার বয়ে আনতে পারে তা গ্রহণ করা আমাদের জন্য অনুমতি রয়েছে, যদি তা কোরআন সুন্নাহর সুস্পষ্ট মৌলিক কোনো ভাষ্য অথবা শরিয়তের সুপ্রতিষ্ঠিত মৌলিক কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয়। অবশ্যই অন্যান্যদের থেকে যা কিছু গ্রহণ করা হবে তাকে আমাদের মৌলিক সাজে সজ্জিত করে নিতে হবে, আমাদের মূল সত্তার সাথে তার সম্পর্ক জুড়ে নিতে হবে যাতে তার মূল জাতীয়তা হারিয়ে আমাদেরই অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়ার ক্ষমতা অর্জন করতে পারে ।* এ আলোকেই আমার গণতন্ত্রের মূলনীতি, উপায়-উপকরণ ও এর যাবতীয় ইতিবাচক দিকগুলো থেকে যা আমাদের সাথে সামঞ্জস্যশীল ও আমাদের জন্য সঙ্গতিপূর্ণ তা গ্রহণ করতে পারি; তবে এতে সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের যাবতীয় অধিকার আমাদের থাকবে । আমরা এর মূল দর্শন গ্রহণ করব না, যেখানে হালালকে হারাম এবং হারামকে হলাল করার মধ্য দিয়ে আল্লাহ প্রদত্ত যাবতীয় বিধি-বিধানকে অকেজো করে রাখা হয় তা গ্রহণ করবো না। নির্বাচন সাক্ষ্য প্রদানেরই অনুরূপ আমরা যদি নির্বাচন, ভোট প্রদান ইত্যাদি বিধি-ব্যবস্থার দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাব যে এটি ইসলামের দৃষ্টিতে প্রার্থীর যোগ্যতার সাক্ষ্য প্রদান বৈ কিছু ৯» দেখুন : আমার রচনা “ইসলামিক সমাধান, প্রয়োজনীয়তা ও আবশ্যকতা” শীর্ষক গ্রন্থের “ইসলামিক সমাধানের শর্তাবলী” শীর্ষক পরিচ্ছেদ থেকে “উদ্ধৃতি ও চয়নের বিধি-বিধান” নামক শিরোনামে লিখিত আলোচনা । www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।