১৮০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ তিনি মিম্বারের উপর থাকা অবস্থায় এক মহিলা তার মতামত প্রত্যাখ্যান করে তার প্রতিউত্তর দিয়েছিল, তিনি এতে আপত্তিকর কিছু দেখতে পাননি; বরং তিনি বললেন: “মহিলা সঠিক বলেছে, ওমরেরই ভুল হয়েছিল” । এক ব্যক্তি হজরত আলীর রা. সাথে কোনো বিষয়ে বাদানুবাদ করলে তিনি তাকে বললেন, তুমি সঠিকই বলেছো, আমারই ভুল হচ্ছিল, “প্রত্যেক জ্ঞানবানের উপর একজন জ্ঞানবান রয়েছেন” (সুরা ইউসুফ, ১২: ৭৬)। মূলনীতি প্রণয়নে ইসলামের অগ্রগামীতা যে সকল মূলনীতির উপর গণতন্ত্রের ভিত প্রতিষ্ঠিত তা প্রণয়নে গণতন্ত্রের তুলনায় ইসলামের অগ্রগামীতা অনস্বীকার্য । কিন্তু ইসলাম এর প্রয়োগরীতি, বিস্তারিত বিধি- বিধান মুসলিম উম্মাহর চিন্তা-গবেষণার জন্য ছেড়ে দিয়েছে। মুসলিম উম্মাহই তাদের ধর্মীয় মৌলিকতৃ, পার্থিব লাভ-লোকসান, স্থান, কাল ও পাত্রের ভিন্নতা এবং পরিবর্তিতে নিত্য নতুন অবস্থার আলোকে এ সকল মূলনীতির বিস্তারিত বিধি- বিধান, এবং এর বাস্তবিক প্রয়োগ তাদের কর্মনীতি ঠিক করে নিবে । গণতন্ত্রের বৈশিষ্ট্য জুলুম-অত্যাচার এবং স্বৈরাচারী জালিম শাসকদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জুলুমের কালো রাত্রির অবসান হয়েছে, গণতন্ত্র তার নিজস্ব একটি গঠন, প্রকৃতি এবং অবকাঠামো অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে গণতন্ত্রই হচ্ছে স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী রাজা-বাদশাহ এবং শাসকবর্গের জুলুম-অত্যাচার থেকে মতো এতেও কতিপয় সীমাবদ্ধাতা এবং দোষ-ক্রুটি থেকে পুরোপুরি মুক্ত নয়। মানব জাতির গবেষক, বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের উপর এটি ব্যতীত অন্য কোনো উপায়-উপকরণের অনুসন্ধান করতে বিধি-নিষেধ নেই, হয়তোবা তা গণতন্ত্র থেকে আরো উত্তম এবং মানবতার মুক্তির জন্য আরো বেশি উপযুক্ত হতে পারে । কিন্তু আমি মনে করি, দ্বিতীয় উপায় পদ্ধতি মানব সমাজে প্রতিষ্ঠিত ও সহজলভ্য হওয়ার পূর্ব পর্যন্ত গণতন্ত্রের মূলনীতিগুলোর সঠিক প্রয়োগ এবং এর সমূহ বাস্তবায়নে তৎপরতার সাথে আমাদের অগ্রসর হওয়া উচিত। আদল- ইনসাফ কায়েম, শুরার বাস্তব রূপ দান, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জালিম অত্যাচারী শাসনবর্গের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ইত্যাদির লক্ষ্যে যার বাস্তবায়ন একমাত্র আবশ্যক । ইসলামি শরিয়তের সুপ্রতিষ্ঠিত একটি মূলনীতি হচ্ছে: যা ব্যতিরেকে আবশ্যকীয় কোনো কাজ আঞ্জাম দেওয়া যায় না তাও তখন আবশ্যক হয়ে পড়ে । মৌলিক www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।