পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৭৯ ইসলামের দৃষ্টিতে শীসক ইসলামের দৃষ্টিতে শাসক হচ্ছে জনগণের নিযুক্ত প্রতিনিধি অথবা তাদের বেতনভুক্ত কর্মচারী। মালিক তথা জনগণের অধিকার রয়েছে তাদের নিযুক্ত প্রতিনিধির কর্মতৎ্পরতার খোঁজ-খবর নেওয়া এবং ইচ্ছে করলে তার থেকে প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া; বিশেষ করে যখন সে এর দায়িত্ব পরিপূর্ণভাবে আশ্রাম দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে । ইসলামের দৃষ্টিতে শাসক কোনো নিষ্পাপ ও নিষ্লুষ ক্ষমতার নাম নয়; বরং শাসকবর্গ মানুষ বৈ কিছু নয়, তারা যেমনিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তেমনিভাবে ভুলও করতে পারে। তারা ইনসাফ করতে পারে, আবার অবিচারও করতে পারে। জনগণের দায়িত্ব হচ্ছে তাদের ভুল শুধরে দিবে এবং তারা বক্রতার পথ ধরলে তাদেরকে সোজা করে দিবে । রসুলের সা. পথ বেয়ে আসা পরবর্তী মহান শাসকগণ তথা সঠিক ও সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেছ্বীনগণ এমনটিই শিক্ষা দিয়ে গেছেন। তাদের দেখানো পথই হচ্ছে আমাদের চলার পথ, তাদের অনুসৃত নীতিই হচ্ছে আমাদের পাথেয়; যেহেতু তা মানবতার মহান শিক্ষক মুহাম্মদের সা. সুন্নাত ও তার শিক্ষা থেকেই উৎসারিত । প্রথম খলিফা আবু বকর রা. তার ভাষণে বলেন, হে মানবসকল! আমাকে তোমাদের উপর খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ আমি তোমাদের থেকে কোনো অংশেই উত্তম নই, তোমরা যদি আমাকে সৎপথের উপর দেখতে পাও তাহলে আমার অনুসরণ করবে, এর বিপরীত আমাকে যদি বাতিল পথে দেখতে পাও তাহলে শুধরে দিবে । আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আনুগত্যের উপর থাকি তোমরা ততক্ষণ পর্যন্ত আমার আনুগত্য করে যাবে, যদি আমি আল্লাহর নাফরমানি করি তাহলে আমার উপর তোমাদের কোনো আনুগত্য নেই” । দ্বিতীয় খলিফা উমর আল-ফারুক বলেন “আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন যে আমার দোষ-ক্রটিগুলো দেখিয়ে দেয়!” তিনি বলেন “ওহে মানুষেরা! তোমাদের যে কেউ আমার মধ্যে কোনো বক্রতা দেখতে পায় সে যেন আমাকে সোজা করে দেয়...”, উপস্থিত জনতা থেকে একজন প্রতিউত্তর দিয়ে বলল, হে ইবনুল খাত্তাব! আল্লাহর শপথ, আমরা যদি তোমার মধ্যে কোনো বক্রতা দেখতে পাই তাহলে আমাদের তরবারির ধারপ্রান্ত দিয়ে তা সোজা করে দিব!” ৮ অপর এক বর্ণনায় এসেছে, হজরত উর এ কথা শুনে বলেন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই যে, উমরের উম্মতের মধ্যে এমন ব্যক্তিও রয়েছে যে উমরকে তার তারবারীর মাধ্যমে শুধরে দিতে পারে- অনুবাদক । www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।