১৭৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ হজরত মুআবিয়া রা. মারফু* হাদিস হিসেবে বর্ণনা করেন “ওই জাতির মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না যেখানে সত্য ও ন্যায়ানুযায়ী ফায়সালা করা হয় না এবং যেখানকার দুর্বলরা দুঃখ-যাতনা সহ্য করা ব্যতীত সবলদের থেকে তাদের নায্য অধিকার আদায় করে নিতে সক্ষম হয় না” ।৬ হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. মারফু’ হিসেবে বর্ণনা করেন: “যখন আমার উম্মতকে দেখবে যে, অত্যাচারীকে তা বলতেও ভয় পায়: হে জালিম বা অত্যাচারী ব্যক্তি! অর্থাৎ জালেমকে জালেম বলে সম্বোধন করতেও ভয় পায়, এমতাবস্থায় বুঝে নিতে হবে, তারাও জুলুমের পরিণাম বা শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে” ।" শুরা, নসিহত এবং আদেশ-নিষেধ ইসলামি জীবনব্যবস্থার একটি মৌলিক ভিত্তি হিসেবে শুরা তথা পরামর্শ গ্রহণ ইসলামে স্বীকৃত। ইসলাম পরামর্শ গ্রহণকে শাসকবর্গের উপর ও পরামর্শ প্রদানকে প্রজাদের উপর আবশ্যক করেছে; এমনকি পরামর্শ প্রদান করে, সদোপদেশ দেওয়া এবং কল্যাণ কামনা করা ইত্যাদি বিষয়কে দ্বীনের পরিপূর্ণ রূপ হিসেবে গণ্য করা হয়েছে। মুসলিম উম্মাহর ইমাম তথা শাসকবর্গের দিকনির্দেশনা প্রদান এবং তাদের কল্যাণ কামনা করা এরমধ্যে উল্লেখযোগ্য । এমনিভাবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিবিধানকে ইসলাম একটি অত্যাবশ্যকীয় বিধান হিসেবে ঘোষণা করেছে বরং জালেম অত্যাচারী শাসকের হয়েছে। এর তাৎপর্য হচ্ছে, ইসলামে আভ্যন্তরীণ ফিতনা-ফাসাদ ও জুলুম- অত্যাচারের প্রতিরোধ বহিঃ আক্রমণের প্রতিরোধ থেকে আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। তা এ জন্যই যে, সাধারণত আভ্যন্তরীণ ফিতনা-ফাসাদ ও জুলুম- অত্যাচারই বহিঃ আক্রমণের পথ সুগম করে দেয়। ৬ তাবরানী নির্ভরযোগ্য সনদে এটি বর্ণনা করেন, মুনজিরী ও হাইছামীও অনুরূপ ব্যক্ত করেছেন, এমনিভাবে ইবনে মাসউদ থেকে উত্তম সনদেও এ হাদিস বর্ণনা করা হয়েছে : ৫/২০৯, ইবনে মাযাহ দীর্ঘ একটি হাদিস আবু সাঈদ থেকে এটি বর্ণনা করেন। ৭ আহমদ তার মৃসনাদ গ্রন্থে এটি বর্ণনা করেন, আল্লামা শাকের এ হাদেসের সনদকে বিশুদ্ধ বলেছেন (৬৫২১) এবং ইহাছামী বায্যার থেকে দু'টি সনদে বিষয়টি বর্ণনা করেন, এরমধ্যে একটি সনদের বর্ণনাকারী বিশুদ্ধ হাদিস বর্ণনাকারীর অন্তর্ভুক্ত ৭/২৬২, হাকিম এ হাদিসকে বিশ্তদ্ধ বলেছেন এবং ইমাম যাহাবীও তার সাথে এঁকমত্য পোষণ করেছেন ৪/৯৬। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।