পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৭৭ হয় না; বরং পতঙ্গপালের ন্যায়ে শাসকবর্ণের সাথে জনগণও আগুনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হয়ে পড়ে। এভাবে জালিম শাসকদের সহযোগী, যারা তাদের পথ বেয়ে চলে এবং তাদের সম্মুখে ধুপ প্রজ্জলন ইত্যাদিতে ব্যস্ত থাকে, সুন্নাতে নবির নিন্দাবাদ থেকে তারাও বাদ পড়েনি । ‘যে সকল জনগোষ্ঠী জালিম শাসকের ভয়ে সর্বদা তটস্থ থাকে, এমনি জালিমকে জালিম বলারও শক্তি-সাহস রাখে না হাদিস শরিফে তাদেরকে তিরস্কার করা হয়েছে। আবু মুসা আশআরী রা. থেকে বর্ণিত, রসুল সা. বলেন “জাহান্নামে একটি উপত্যকা থাকবে, সে উপত্যকায় একটি রূপ থাকবে যাকে বলা হবে “হাবহাব', আল্লাহ তায়ালা সকল জালিম, স্বেচ্ছাচারী ও অত্যাচারীদেরকে এখানেই বাসস্থান নিবেন” ।৩ মুআবিয়া রা. হতে বর্ণিত, রসুল সা. বলেন: “আমার পরে এক দল শাসকগোষ্ঠীর আগমন ঘটবে, তারা যাই বলবে তার কোনো প্রতিবাদ বা প্রতিউত্তর দেওয়া হবে না, পঙ্গপালের মতো তারা জাহান্নামে প্রবেশ করবে” ।* হজরত জাবির রা. বর্ণনা করেন, রসুল সা. কা'বা ইবনে উজরাহকে বলেন “হে কা*ব! আল্লাহ তোমাকে মূর্খ ও অযোগ্য লোকদের শাসন হতে হেফাজত করুন!” কা'ব ইবনে বললেন অযোগ্য লোকদের শাসন কি? রসুল সা. বলেন “এমন শাসক যারা আমার পরবর্তীতে আসবে; কিন্তু আমার দেখানো পথ ধরে চলবে না, আমার কর্মনীতির অনুসরণ করবে না। তাদের মিথ্যাচারকে যারা সত্য বলে জানবে এবং তাদের অপকর্ম ও জুলুম-অত্যাচারের সহযোগী হবে তারা আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলভুক্ত নই এবং আমার হাউজে কাউছারের পানি তাদের নসিব হবে নাঃ এর বিপরীত যারা এ সকল শাসকের মিথ্যাচারকে সত্য বলে স্বীকৃতি দিবে না এবং তাদের অপকর্ম ও জুলুম-অত্যাচারের কোনো প্রকার সহযোগিতা করবে না তারা আমার দলভুক্ত, আমিও তাদের দলভুক্ত এবং তারা হাউজে কাওছারের পানি পান করতে সক্ষম হবে” ।৫ * ইমাম তাবারী হাসান সনদে এ হাদিস বর্ণনা করেন, ইমাম মুনজিরীও তারগীব গ্রন্থে এমনটি বলেছেন, হায়ছামী প্রণীত আল মাজমা' : ৫/১৯৭, হাকিম এ হাদিসকে বিশুদ্ধ বলেছেন এবং ইমাম যাহাবীও তার সাথে একমত্য পোষণ করেছেন ৪/৩৩২। * আবু ই'য়ালা ও তাবরানী এটি বর্ণনা করেন। সহিহ জামেযুল সগীর/৩৬১৫। ৫ আহমদ ও বায্বার এ হাদিস বর্ণনা করেন, উভয়ের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, দেখুন আত্ তারগীব লিল মুনজিরী, আয্ যাওয়ায়িদ লিল হাইছামী ৫/২৪৭। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।