১৭৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ ফেরাউনের জাতির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন : “সে (ফেরাউন) তার জাতিকে হালকা ও গুরুত্বহীন মনে করেছে এবং তারাও তার আনুগত্য করেছে। প্রকৃতপক্ষে তারা ছিল ফাসেক” (সুরা আহ্ যুখরুফ, : ৫৪), “আর আমি মুসাকে নিজের নিদর্শনাবলী ও স্পষ্ট নিয়োগপত্রসহ ফেরাউন ও তার রাজ্যের প্রধান কর্মকর্তাদের কাছে পাঠালাম: কিন্তু তারা ফেরাউনের নির্দেশ মেনে চললো, অথচ ফেরাউনের নির্দেশ সত্যাশ্রয়ী ছিল না। কিয়ামতের দিন সে নিজের কওমের অগ্রবর্তী হবে এবং নিজের নেতৃত্ব তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর অবস্থানের জন্য এটি খুবই নিকৃষ্ট স্থান!” (সুরা হুদ, ১১: ৯৬ - ৯৮)। জালেম ও অত্যাচারী শাসকদের পাপের বোঝা আংশিকভাবে হলেও জাতির উপর চাপানো হয়েছে এ জন্যই যে মূলত তাদের নীরব ভূমিকার কারণেই জাতির মধ্যে ফেরাউন শ্রেণির জন্ম হয়ে থাকে। তাই বলা হয়ে থাকে: ফেরাউনকে যখন বলা হলো কিসে তোমাকে ফেরাউন বানিয়েছে? সে বলল, আমাকে প্রতিহত করবে এমন কাউকে আমি পাইনি! জালেম শাসকগোষ্ঠীর সেনাবাহিনীও শাসনযন্ত্রও তার পাপাচারের দায়দায়িত্ব বহন করবে জালেম শাসকগোষ্ঠীর সাথে সাথে তার পাপাচারের যারা সর্বাধিক দায়দায়িত বহন করবে তারা হচ্ছে শাসনযন্ত্র যাদেরকে কুরআনে “আল জুনুদ' বা সেনাবাহিনী বলে নামকরণ করা হয়েছে। এর দ্বারা মূলত সামরিক শক্তিই উদ্দেশ্য করা হয়েছে, যা হচ্ছে প্রকৃতপক্ষে রাজনৈতিক শক্তির ঢাল-তলোয়ার এবং এর মাধ্যমেই শাসকগোষ্ঠী জনগণের প্রতিবাদী কণ্ঠকে স্তব্দ করে দিয়ে থাকে। কুরআনে ইরশাদ হয়েছে “যথার্থই ফেরাউন, হামান ও তার সৈন্যরা (তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে) ছিল বড়ই অপরাধী” (আল কাসাস, ২৮: ৮), “অবশেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম, এখন এ জালেমদের পরিণাম কি হয়েছে দেখে নাও” (সুরা কাসাস, ২৮: ৪০)। জালিম শাসকশ্রেণির প্রতি সুন্নাতে নববীর নিন্দাবাদ এমনিভাবে রসুলের সা. মুখনিপ্সসৃত পবিত্র হাদিস শরিফেও জালিম অত্যাচারী পরিচালনা করে থাকে । তাদের কথার প্রতিউন্তর নিয়ে এগিয়ে আসতে কেউ সাহসী www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।