পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৭৫ সীমালজ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল। অবশেষে তোমার রব তাদের উপর আযাবের কশাঘাত করলেন । আসলে তোমার রব ওৎ পেতে আছেন” (সুরা ফজর, ৮৯: ৬ - ১২)। কুরআন কখনো কখনো “আত তুগইয়ান” অর্থাৎ জুলুম-অত্যাচারকে “আল উ'লম” অর্থাৎ গর্ব-অহংকার এবং অন্যায় ও অবিচারের সাথে আল্লাহর বান্দাহদের উপর জগদ্দল পাথরের ন্যায় চেয়ে বসা; এ ভাষায় ব্যক্ত করা হয়েছে। যেমনিভাবে ফেরাউনের কথা বলতে গিয়ে কুরআনে বলা হয়েছে “সীমালঙ্ঘনকারীদের মধ্যে সে ছিল প্রকৃতই উচ্চ পর্যায়ের লোক” (সুরা আদ দুখান, 88: ৩১)। “প্রকৃত ঘটনা হচ্ছে, ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়। তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করতো, তাদের ছেলেদের হত্যা করতো এবং মেয়েদের জীবিত রাখতো । আসলে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল” (সুরা কাসাস, ২৮: ৪)। এভাবে আমরা দেখতে পেলাম জুলুম-অত্যাচার এবং বিপর্যয়-বিশৃঙ্খলা একটি অপরটির অবিচ্ছেদ্য অংশ। জালেম স্বেচ্ছাচারী শাসকের অনুগত জাতির প্রতি কুরআনের নিন্দাবাদ কুরআন শুধুমাত্র জালেম শ্বৈরশাসকদেরকে নিন্দা জ্ঞাপন করেই ক্ষান্ত হয়নি; বরং বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে যারাই জালেম শাসকদের সহযোগী ছিল, তাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ছিল, তাদের দেখানো পথ নিয়েই সন্তষ্ট ছিল এবং যাবতীয় দায়-দায়িতের লাগাম এ সকল জালেম শাসকদের হাতে তুলে দিয়ে নিজেরা দর্শক ও সহযোগীর ভূমিকার অবতীর্ণ হয়েছিল এদের কেউ কুরআনের ধর- পাকড় ও নিন্দাবাদ থেকে মুক্ত থাকতে পারেনি। নূহের আ. জাতির কথা বলতে গিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন “নূহ বললো: হে প্রভু, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং ওই সব নেতার অনুসরণ করেছে যারা সম্পদ ও সন্তান-সম্ভতি পেয়ে আরো বেশি ব্যর্থ হয়ে গিয়েছে” (সুরা নূহ, ৭১: ২১)। হুদের আ. জাতি আদ সম্প্রদায়ের কথা বলতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন: “এ হচ্ছে আদ, নিজের রবের নিদর্শন তারা অস্বীকার করেছে, নিজের রসুলদের কথাও তারা অমান্য করেছে এবং প্রত্যেক স্বৈরাচারী সত্যের দুশমনের আদেশ মেনে চলেছে” (সুরা হুদ, ১১: ৫৯)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।