ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ দুই: সুবিধাভোগী ও সুযোগ সন্ধানী রাজনীতিবিদ, যে তার যাবতীয় মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা জালেম স্বৈরশাসকের সেবায়, তার শাসন ক্ষমতা মজবুতিকল্পে এবং প্রজাতন্ত্রকে তার অনুগত রাখার জন্যই নিবেদন করে থাকে, যেমন : হামান। তিন: জালেম স্বৈরশাসকের আশীর্বাদপুষ্ট পুঁজিবাদী ও সামন্তবাদী শোষক শ্রেণি, যারা অত্যাচারী শাসকের খেদমতে কিছু সম্পদ বিনিয়োগ করার মাধ্যমে জনগণের রক্ত মাংসের গড়া সম্পদ শতগুণ আদায় করে নেয়, যেমন : কারুন। অন্যায় ও পাপাচারের অনুশীলন এবং মুসার আ. মিশরে বাধাদানকারী উল্লেখিত আল্লাহ তায়ালা কঠিন পাকড়াও করেছিলেন এবং যাদের নিয়তিতে ধ্বংসেই অনিবার্য ছিল। “আমি মুসাকে ফেরাউ, হামান ও কারুণের কাছে আমার নিদর্শনসমূহ এবং আমার পক্ষ থেকে অদিষ্ট হওয়ার সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছিলাম। কিন্তু তারা বললো জাদুকর, মিথ্যাবাদী” (সুরা মুমিন, ৪০: ২৩-২৪)। “আর কারুণ, ফেরাউন ও হামানকে আমি ধ্বংস করি । মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে কিন্তু তারা পৃথিবীতে অহংকার করে অথচ তারা অগ্রগমনকারী ছিল না” (সুরা আনকাবৃত, ২৯: ৩৯)। বিস্ময়কর ব্যাপারে হচ্ছে, কারণ মুসার আ. সম্প্রদায়ভুক্ত ছিল, ফেরাউনের সম্প্রদায়তুক্ত ছিল না; কিন্তু সে তার জাতির বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদের দুশমন ফেরাউনের সাথে আতাত করে নেয়, আর ফেরাউনও তাকে তার দলভুক্ত করে নেয়। এটি এ দিকেই ইঙ্গিত বহন করে যে, রক্ত-মাংস কিংবা জাত-বংশের ভিন্নতা সত্তেও শুধুমাত্র বৈষয়িক স্বাৰ্থই তাদেরকে একই সূত্রে আবদ্ধ করতে সক্ষম হয়েছিল। জুলুম-অত্যাচার এবং ফিতনা-ফাসাদের মাঝে কুরআন বর্ণিত যোগসূত্র কুরআনের সৌন্দর্য ও চমৎকারিত্বের অন্যতম একটি দিক হচ্ছে এখানে জুলুম- অত্যাচার এবং ফিতনা-ফাসাদ উভয়ের মাঝে অভিনব এক যোগসূত্র তুলে ধরা হয়েছে, যা ছিল বিভিন্ন জাতি-গোষ্ঠীর ধ্বংস ও পতনের কারণ । আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন “তুমি কি দেখনি তোমার রব সুউচ্চ স্তম্ভের অধিকারী আদে-ইরামের সাথে কি আচরণ করেছেন, যাদের মতো কোনো জাতি দুনিয়ার কোনো দেশে সৃষ্টি করা হয়নি? আর মাসুদের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহে নির্মাণ করেছিল? আর কীলকধারী ফেরাউনের সাথে? এরা বিভিন্ন দেশে বড়ই www.pathagar.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।