ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৭৩ খোদায়ী দাবিদার শাসকগোষ্ঠীর প্রতি কুরআনের নিন্দাবাদ যে সকল শাসকগোষ্ঠী আল্লাহর এ জমিনে নিজেদেরকে খোদা বলে দাবি করে প্রভৃত্বের দোহাই দিয়ে শাসনকার্য পরিচালনা করেছিল এবং আল্লাহ বান্দাদেরকে নিজেদের বান্দা ও গোলাম হিসেবে গ্রহণ করেছিল, কুরআনে তাদেরকে অত্যন্ত কঠিন ভাষায় নিন্দা করা হয়েছে। যেমন পাপিষ্ঠ নমরুদ, কুরআনে ইব্রাহীম আ. এর সাথে তার আচরণ এবং তার সাথে ইব্রাহিম আ. এর অবস্থানের কথা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, “তুমি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করোনি, যে ইব্রাহীমের সাথে তর্ক করেছিলো? তর্ক করেছিল এ কথা নিয়ে যে, ইব্রাহীমের রব কে? এবং তর্ক এ জন্য করেছিলো যে, আল্লাহ তাকে রাষ্ট্রক্ষমতা দান করেছিলেন । যখন ইব্রাহীম বললো, যার হাতে জীবনও মৃত্যু তিনিই আমার রব। জবাবে সে বললো, জীবন ও মৃত্যু আমার হাতে । ইব্রাহীম বললো, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে, আল্লাহ পূর্বদিক থেকে সূর্য উঠান, দেখি তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও। এ কথা শুনে সেই সত্য অস্বীকারকারী হতবুদ্ধি হয়ে গেলো । নিশ্চয় আল্লাহ জালেমদেরকে সঠিক পথ দেখান না” (সুরা বাকারা, ২: ২৫৮)। এ জালেম শাসক দাবি করে বসেছিল যে, সে জীবন মৃত্যু দান করার ক্ষমতা রাখে যেমনিভাবে ইব্রাহীমের প্রভু যিনি বিশ্ব জাহানেরও প্রভু, জীবন মৃত্যু দান করার ক্ষমতা রাখেন। সুতরাং যেমনিভাবে ইব্রাহীমের প্রভুর আনুগত্য করা আবশ্যক তেমনিভাবে তার আনুগত্য করাও মানুষের উপর আবশ্যক! জীবন মৃত্যু দানের ক্ষমতার দাবি করার ক্ষেত্রে তার দুঃসাহস এ মাত্রায় পৌছে গিয়েছিল যে সে রাস্তা থেকে দু'জন লোক ধরে নিয়ে এসে একজনকে কোনো অপরাধ ব্যতীরেকেই শুলীকাষ্ঠে ঝুলিয়ে দিয়ে বললো, দেখোতো আমিই তাকে মৃত্যু দান করলাম এবং অপরজনকে ছেড়ে দিয়ে বললো, দেখো, আমিই একে জীবন দান করলাম! সুতরাং আমি কি জীবন মৃত্যু দান করার মালিক নই? একই পথের পথিক ছিল ফেরাউন, যে তার জাতির মাঝে ঘোষণা করেছিল: “আমিই তোমাদের সবচেয়ে বড় রব” (সুরা নাধিয়াত, ৭৯: ২৪)। এমনিভাবে গর্ব ও অহংকার ভরে সে বলেছিলো “হে সভাসদবৃন্দ, আমি ব্যতীত তোমাদের জন্য দ্বিতীয় কোনো রবের কথা আমার জানা নেই” (সুরা কাসাস, ২৮: ৩৮)। ঘৃণিত তিনটি দলের মধ্যস্থ ধ্বংসাত্মক মিত্রতার কথা কুরআনে উন্মোচন করে দেয়া হয়েছে: এক: আল্লাহর এ জমিনে প্রভুত্বের দাবিদার জালিম শাসকগোষ্ঠী, যারা আল্লাহর বান্দাদের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে, যেমন : ফেরাউন । www.pathagar.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।