ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ “ধর্ম আল্লাহর জন্য”, তাদের এ কথার উদ্দেশ্য হচ্ছে: ধর্ম হচ্ছে শুধুমাত্র মানুষ এবং তার প্রভুর মাঝে বিদ্যমান সম্পর্কের নাম, জীবন ও জগত পরিচালনার বিধি- বিধানের কোনো অস্তিতু এখানে নেই । এর বাস্তব দৃষ্টান্ত হচ্ছে তুরস্কে কামাল আতাতুর্ক প্রতিষ্ঠিত সেক্যুলার রাষ্ট্র যা ইসলামের সর্বশেষ রাজনৈতিক দুর্গ উসমানিয়া খেলাফতকে ধ্বংস করার পর জুলুম অত্যাচার ও রক্তপাতের মাধ্যমে তুরক্ষের মুসলিম জনগণের উপর চাপিয়ে দেয়া হয়েছে৷ মুসলিম বিশ্বের অপর দেশগুলো ধীরে ধীরে নতুন তুরস্ককে তাদের মডেল হিসেবে গ্রহণ করতে শুরু করে। নাগরিক জীবন, ফৌজদারীসহ রাষ্ট্রের বিভিন্ন বিভাগের বিধি-বিধান প্রণয়নে ইসলাম ও এর বিধি-বিধানকে দূরে ঠেলে দেয়া হয়। ইসলাম শুধুমাত্র পারিবারিক আইনের মধ্যে সীমিত হয়ে পড়ে। এমনিভাবে সাংস্কৃতিক, শিক্ষা ও সামাজিক সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে ইসলামকে সংকীর্ণ পর্যায়ে আবদ্ধ করা হয় এবং এর বিপরীতে পাশ্চাত্য কৃষ্টি-কালচার, সভ্যতা ও সংস্কৃতির জন্য জগত সংসারের সকল বিভাগের রাস্তা সম্পূর্ণভাবে উম্মুক্ত করে দেয়া হয়। আরবের শাসকগোষ্ঠীর মধ্যে কেউ কেউ এমনও রয়েছেন যে আতাতুর্কের মনোভাবের প্রতি তাদের আবেপের লাগামকে টেনে ধরে রাখতে পারেনি । এমনকি মিসরের একজন বড় রাজনীতিবিদ তৎকালীন প্রধানমন্ত্রী তার এক বক্তব্যে স্পষ্টভাবে বলেন: কামাল আতাতুর্ক এবং আধুনিক রাষ্ট্র সংক্রান্ত তার দৃষ্টিভঙ্গিকে আমি পুরোপুরিভাবে শ্রদ্ধা করি এবং আমি রীতিমতো এর প্রতি মুগ্ধ... শহীদ হাসানুল বান্না রহ. সুস্পষ্টভাবে এর প্রতিউত্তর দেন, যা পরবর্তীতে “ইখওয়ানুল মুসলিমিন” নামক দৈনিকে প্রচার করা হয়। পাশ্চাত্য কর্তৃক পরিচালিত স্নায়ু ও সাংস্কৃতিক যুদ্ধের সফলতার অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে: সেক্যুলার মতবাদ যা এধরনের সংঘাতের মাধ্যমে মুসলিম বিশ্বে অনুপ্রবেশ করে এবং যা ধর্মকে রাষ্্রব্যবস্থা থেকে পৃথক করার দাবিতে স্বোচ্চার ভূমিকা পালন করে, এর ছোবল শুধুমাত্র সাধারণ নাগরিকদের আক্রমণ করে থেমে থাকেনি; বরং আল আযহারের মতো সুপ্রসিদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছেন তাদের পর্যস্তও পৌছতে সক্ষম হয়েছে। আলী আবদুর রাজ্জাক রচিত “আল ইসলাম ও উসুলুল হুকম” এরই সুস্পষ্ট প্রমাণ । এখানে এ কথা উল্লেখ করতে হয় যে, উল্লেখিত গ্রন্থটি প্রকাশের সাথে সাথে সমাজে, বিশেষ করে আল আজহারের সীমানায় আলোচনার ঝড় তোলে । এর রচয়িতার বিরুদ্ধে বিচারকার্য সমাধানের জন্য আল আজহারের বড় আলেমদের www.pathagar.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।