১৭২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ চাপানো হবে না যার সাথে তারা আদৌ পরিচিত নয় এবং যা তাদের মনইপুত নয়। শাসকগোষ্ঠীর কেউ যদি উল্লেখিত মূলনীতির বিপরীত করে তাহলে তার প্রতিদান হচ্ছে যে, ক্ষমতাচ্যুত করে তাকে আসামির কাঠগড়ায় দাড় করানো হবে । এটিই হচ্ছে গণতন্ত্রের প্রকৃত মূলতত্ত। এখানে মানবতা যে সকল কর্মপদ্ধতি খুঁজে পেয়েছে তা হচ্ছে নির্বাচন, জনগণের মতামত যাচাইকরণ, সংখ্যাগরিষ্ঠতার অগ্রাধিকার, বহুদলীয় রাজনীতি, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, বিরোধীদলের অধিকার সংরক্ষণ, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের পৃথকীকরণ ... ইত্যাদি। সুতরাং উল্লেখিত মূলনীতি সংবলিত এ গণতন্ত্র কি ইসলামের সাথে সাংঘর্ষিক? কোথায় এ সংঘর্ষ? কুরআন ও সুন্নাহর কোন্ মজবুত দলিলের উপর ভিত্তি করে এ ধরনের দাবি করা হয়ে থাকে?! গণতন্ত্রের মূল কথা ইসলামের সাথে নীতিগতভাবে একমত গণতন্ত্রের মূল কথা নিয়ে কেউ যদি চিন্তা-ভাবনা করে তাহলে দেখতে পাবে যে ইসলামের মূলনীতির সাথে এখানে কোনো বৈপরীত্য নেই। মানুষ অপছন্দ করে কিংবা তাদে মনঃপুত নয় এমন ব্যক্তির ইমামতিকেও ইসলাম সমর্থন করে না। হাদিসে এসেছে “তিন ব্যক্তির নামাজ তাদের মাথার এক বিঘাত উপরেও পৌছে না ...” তাদের প্রথমজনের কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে “এমন ব্যক্তির নামাজ যে এমন সকল মানুষের ইমামতি করছে যারা তার ইমামতিতে সন্তুষ্ট নয়” ৷” নামাজের ব্যাপারে যদি ইসলামের এ জাতীয় বিধান হয়ে থাকে তাহলে জগত সংসার ও রাষ্ট্র পরিচালনায় কিরূপ হতে পারে? বিশুদ্ধ হাদিসে এসেছে “তোমাদের শাসকদের মধ্যে উত্তম হচ্ছে তারাই যারা তোমাদেরকে ভালোবাসে এবং তাদেরকে ভালোবাস, তারা তোমাদের কল্যাণ কামনা করে এবং তোমরাও তাদের কল্যাণ কামনা করে থাক; এবং তোমাদের মধ্যে খারাপ শাসক হচ্ছে তারাই যারা তোমাদের অপছন্দ করে থাকে এবং তোমরা তাদেরকে অপছন্দ করে থাক, তারা তোমাদের অভিসম্পাত করে থাকে এবং তোমরাও তাদের অভিসম্পাত করে থাক” ।২ ১ ইবনে যাযাহ/৯৭১, বুসিরী যাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করেন : এ হাদিসের সনদ বিশুদ্ধ এবং বর্ণনাকারীগণও নির্ভরযোগ্য । ইবনে হিব্বান তার সহি গ্রস্থেও এ হাদিস বর্ণনা করেন, আল মাওয়ারেদ/৩৭৭, উভয়ই ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন। ২ ইমাম মুসলিম আওফ ইবনে মালেক থেকে এ হাদিস বর্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।