ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চম অধ্যায়: ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্য ১৭১ বিবেচনা করে থাকে । এটি অবশ্যই পরিতাজ্য বলে অনেকে সমাধান দিয়ে থাকেন; অথচ তিনি এর নাম-শিরোনাম ব্যতীত এর মূলতত্্ ও অন্তর্নিহিত বক্তব্য সম্পর্কে মোটেও ওয়াকিফহাল নন! আমাদের সুপ্রাচীন আলেমদের কাছে একটি সুপ্রতিষ্ঠিত বিধান হচ্ছে কোনো বিষয়ের সমাধান দেওয়ার পূর্বে এর বিভিন্ন দিকসহ তা সম্পর্কে সম্যক অবগতি লাভ করা আবশ্যক । যে কোনো বিষয় সম্পর্কে না জেনে কোনো সমাধান দেয় তা অবশ্যই ভুল হতে বাধ্য । যদি কখনো নির্ভুল হয়ে থাকে তবে তা হবে নিতান্তই অকস্মাৎ বিষয়। হাদিসে এসেছে যে বিচারক না জেনে কোনো বিষয়ের ফায়সালা দেয় সেও ওই বিচারকের ন্যায় জাহান্নামী হবে যে সত্য জেনেও বিচারকার্ষে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। গণতন্ত্র, জগতের সর্বত্রই যার জয় জয়কার অবস্থা, পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী যার দিকেই ধাবমান, প্রাচ্য ও পাশ্চাত্যের বিশাল সংখ্যক জনগোষ্ঠীর যার নাগাল পেতে মরণপণ সংগ্রাম লিপ্ত, পূর্ব ইউরোপসহ অন্যন্য অঞ্চলের কোনো কোনো জাতি আবার জালেম স্বৈরশাসকের সাথে তিক্ত ও বেদনাদায়ক এক যুদ্ধের মাধ্যমে যার নাগাল পেতে সক্ষম হয়েছে, যার অর্জনের পথে অনেক রক্তপাত হয়েছে, হাজার হাজার নয়, বরং লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে । অপরদিকে ইসলামপনহ্থীদের অধিক সংখ্যক যাকে ব্যক্তিশাসনের লাগাম টেনে ধরার এবং রাজনৈতিক স্বৈরশাসনের মূলোৎপাটনের হাতিয়ার হিসেবে বিবেচনা করে থাকেন, যার তিক্ততা আরব ও মুসলিম জাতি আস্বাদন করে চলছে, উল্লেখিত সকল বৈশিষ্ট্য সম্বলিত এ গণতন্ত্র কি প্রকৃতই অপছন্দনীয়, গর্হিত ও কুফরি বিষয় যেমনিভাবে কতিপয় পণ্ডিত (!) ব্যক্তিবর্গ বার বার আওড়িয়ে থাকেন? গণতন্ত্রের মূল কথা কি? পারিভাষিক ও একাডেমিক সংজ্ঞার প্রতি দৃষ্টিপাত না করে সংক্ষেপে গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণই নির্বাচন করবে কারা তাদেরকে পরিচালনা করবে এবং কারা তাদের শাসক হবে, জনগণের মতামতকে পদদলিত করে তাদের অপছন্দনীয় কাউকে তাদের শাসক মনোনীত করা হবে না কিংবা তাদের অপছন্দনীয় কোনো শাসনব্যবস্থা তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। সাথে সাথে শাসক যদি ভুল করে তাহলে তা পর্যালোচনার অধিকার জনগণের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রয়োজনে তাকে পদচ্যুত করা বা পরিবর্তন করার অধিকারও থাকবে । জনগণের অসন্তষ্টি সত্তেও তাদের উপর কোনো মতবাদ, কিংবা রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক এমন কোনো নিয়ম-কানুন তাদের উপর www.pathagar.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।